ঢাবিতে দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবিতে সমাবেশ

৩০ ডিসেম্বর ২০২১, ১২:৫০ PM
আন্দোলনরত শিক্ষার্থীরা

আন্দোলনরত শিক্ষার্থীরা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে সমাবেশ করেছেন ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করেন তারা। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পর্যন্ত মিছিল করেন।

আন্দালনকারীরা জানান, বেলা ১২টায় সমাবেশ শুরু করেন তারা। তারা বলেন, যারা প্রথমবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো বিষয় পায় না তাদের মধ্যে অল্প সংখ্যক শিক্ষার্থী দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। চতুর্থ শিল্প বিপ্লব মাথায় রেখে যুগোপযোগী বিষয়গুলোতে শিক্ষার্থীদের পড়তে চাওয়াটা স্বাভাবিক। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ মেডিকেল ভর্তি পরীক্ষার মতো নম্বর কর্তন করার বিধান রেখে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দিতে পারে। এছাড়া যারা প্রথমবারেই চান্স পেয়ে ভর্তি আছে, তারা আর পরীক্ষা দিতে পারবে না এমন শর্ত দিয়েও ঢাবিতে সেকেন্ড টাইম পরীক্ষার সুযোগ দেওয়া যেতে পারে।

আরও পড়ুন- ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে বড় আন্দোলনের আভাস

পরীক্ষার্থীরা আরও জানান, ঢাবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই আমাদের তুচ্ছ, তাচ্ছিল্য, করা হচ্ছে। আমরা আত্মীয়-স্বজন এমনকি নিজের পরিবারের সদস্যদের সামনে মুখ দেখাতে পারছি না। আমাদের মধ্যে কেউ মেধাক্রমে পিছিয়ে থাকার কারণে ভালো সাবজেক্ট পাইনি। আবার কেউ করোনার কারণে পরীক্ষা দিতে পারেনি। এদেশে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরাও আপিলের জন্য ‘সেকেন্ড চান্স’ পায়। তাহলে আমরা কেন ঢাবিতে আরেকবার ভর্তি পরীক্ষার সুযোগ পাব না?

তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, দ্বিতীয়বার ভর্তির সুযোগ তারা দেবেন না। তারা জানিয়েছেন, এতোদিন যেভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেভাবেই পরীক্ষা হবে।

সমাবেশ শেষ করে আন্দোলনকারীরা সভা করছেন বলে জানা গেছে। শিগগরি নতুন করে কর্মসূচি দেবেন তারা।

পে স্কেল পিছিয়ে দেওয়ার পরামর্শ আইএমএফের, উদ্বেগ আরও ৩ ইস্যু…
  • ১৪ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে এবার ক্রীড়া জ্যোতিষীর ভবিষ…
  • ১৪ জুলাই ২০২৬
এআই বদলে দিতে পারে বৈশ্বিক অর্থনীতি, কর্মসংস্থানেও বড় ধাক্ক…
  • ১৪ জুলাই ২০২৬
বিশ্বকাপে ভ্রমণের দিক দিয়ে চ্যাম্পিয়ন ইংল্যান্ড, আর্জেন্টিন…
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কর্মসূচি ঘোষণা
  • ১৪ জুলাই ২০২৬
ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে পারভেজ
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence