আড্ডার মধ্যে বাগবিতণ্ডা, বন্ধুর আঘাতে রক্তাক্ত ঢাবি ছাত্র

২৮ ডিসেম্বর ২০২১, ১২:২২ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © লোগো

উচ্চস্বরে কথা বলা নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মারধর করেছে তারই এক বন্ধু। এতে ওই ছাত্রের নাক ও মুখ দিয়ে রক্ত ঝরেছে। তবে অভিযুক্ত ছাত্রের দাবি, আহত করার উদ্দেশ্য নিয়ে তিনি বন্ধুকে আঘাত করেননি। সোমবার (২৭ ডিসেম্বর) রাতে সোহরাওয়ার্দী উদ্যানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ছাত্র হলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আল মোহাইমিনুল খান। তার অভিযোগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একই বর্ষের ছাত্র সজীব খন্দকার তাকে মারধর করেছেন।

মোহাইমিনুল বলেন, রাত পৌনে দশটার দিকে কয়েকজন বন্ধু মিলে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন। সেখানে উচ্চস্বরে কথা বলা নিয়ে সজীব খন্দকারসহ ১০-১২ জনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সজীব তাকে উপর্যুপরি আঘাত করেন। এতে তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়। এ ঘটনার বিচার চেয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেবেন বলে জানান তিনি।

এ বিষয়ে অভিযুক্ত সজীব দাবি করেন, আহত করার উদ্দেশ্যে তিনি মোহাইমিনুলকে আঘাত করেননি। তিনি বলেন, একটি বিষয় নিয়ে তার সঙ্গে আমার কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এটি দেখে আশপাশ থেকে অনেকে এগিয়ে আসেন। কথা-কাটাকাটি ও হাতাহাতির মধ্যে কলার চেপে ধরার এক পর্যায়ে হয়তো তিনি পড়ে গিয়ে আঘাত পেয়েছেন।

চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬