চবিতে ক্যান্টিন বয়কে বলাৎকারের চেষ্টা, ইমামকে গণপিটুনি

০৯ ডিসেম্বর ২০২১, ১২:৪০ AM
চবিতে পেশ ইমামকে গণপিটুনি দিয়েছে শিক্ষার্থীরা

চবিতে পেশ ইমামকে গণপিটুনি দিয়েছে শিক্ষার্থীরা © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ক্যান্টিনে কর্মরত এক কিশোরকে বলাৎকারের চেষ্টার অভিযোগে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স মসজিদের পেশ ইমামকে গণপিটুনি দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় ওই ইনস্টিটিটিউট প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ইমামের নাম শহিদুল ইসলাম। তার বাড়ি হাটহাজারী উপজেলায়। ছেলেটির বয়স ১৩ থেকে ১৪ বছর হবে। তার বড় ভাইও ক্যান্টিনে কাজ করে। এর আগে তাকেও (বড় ভাইকে) যৌন হয়রানি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যান্টিনের এক ছেলেকে পেছনের বাগানে বলাৎকারের উদ্দেশ্যে নিয়ে যান শহিদুল। কিছুক্ষণ পর ছেলেটি চিৎকার করলে তার ভাই ও কয়েকজন ছাত্র হাতেনাতে শহিদুলকে আটক করে। পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে পেটায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, প্রক্টরিয়াল টিমের সদস্যরা কিশোরকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তার পরিবারের লোকজন এসে চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যান। তদন্ত কমিটি করে ওই ইমামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রক্টর।

জীবননগরে জলাবদ্ধতা নিরসনে সোয়া ৪ কোটি টাকার ড্রেন নির্মাণকা…
  • ১৬ নভেম্বর ২০২৬
দেশের বাজারে আজ ভরিতে কত দামে বিক্রি হচ্ছে সোনা
  • ১৬ নভেম্বর ২০২৬
এসওএস চিলড্রেনস ভিলেজে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা ও খুলনা
  • ১৬ নভেম্বর ২০২৬
ছোট্ট এক ভিডিও ক্লিপেই ব্রাজিলের ‘জাতীয় বেইমান’ রাফিনিয়া!
  • ১৬ নভেম্বর ২০২৬
যে দুই আমলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, নাম পরিবর্তন ১ থা…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950