চবির ‘সাবজেক্ট চয়েজ’ পূরণের সময়সীমা বেড়েছে

০৫ ডিসেম্বর ২০২১, ০৫:১৬ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিভিন্ন ইউনিট/উপ-ইউনিটে মেধা তালিকায় উত্তীর্ণ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে বিভাগ বা ইনস্টিটিউট পছন্দক্রম (সাবজেক্ট চয়েজ) পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

আজ রবিবার (৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ২৮তম সভার সিদ্ধান্তক্রমে বিভিন্ন ইউনিট/উপ-ইউনিটে সাধারণ আসনে অনলাইনে বিভাগ/ইনস্টিটিউট পছন্দক্রম পূরণের সময়সীমা আগামী ৬ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

“এই সময়সীমার মধ্যে সাধারণ আসনে নিম্নে বর্ণিত ইউনিট/উপ-ইউনিটওয়ারী মেধা তালিকায় উত্তীর্ণ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে বিভাগ/ইনস্টিটিউট পছন্দক্রম পূরণ করতে পারবে। তবে যেসব ভর্তিচ্ছু শিক্ষার্থী সাধারণ আসনে ইতােমধ্যে অনলাইনে বিভাগ/ইনস্টিটিউট পছন্দক্রম পূরণ করেছে তাদের নতুন করে অনলাইনে বিভাগ/ইনস্টিটিউট পছন্দক্রম পূরণ করার প্রয়ােজন নেই।”

গত ২৮ নভেম্বর থেকে অনলাইনে বিভাগ বা ইনস্টিটিউট পছন্দক্রম (সাবজেক্ট চয়েজ) পূরণ শুরু হয়। সাধারণ আসনের জন্য ‘এ’ ইউনিটে ১ থেকে ৮০০০ মেধাক্রম পর্যন্ত, ‘বি’ ইউনিটে ১ থেকে ৮৫৩৬ মেধাক্রম পর্যন্ত, ‘সি’ ইউনিটে ১ থেকে ৮০০ মেধাক্রম পর্যন্ত ও ‘ডি’ ইউনিটে ১ থেকে ৯৫৮৯ মেধাক্রম পর্যন্ত ভর্তিচ্ছুরা বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবেন।

তাছাড়া ডি-১ ও বি-১ উপ-ইউনিটে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থী (সাধারণ ও কোটা) নির্দিষ্ট সময়ে বিভাগ/ইনস্টিটিউট পছন্দক্রম পূরণ করতে পারবেন।

মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ১২ আগস্ট …
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সংসদ অভিমুখে আন্দোলনরত শি…
  • ১৪ জুলাই ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
  • ১৪ জুলাই ২০২৬
বিশ্বকাপে ম্যারাডোনার রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে মেসি 
  • ১৪ জুলাই ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদন অভিজ্ঞতা…
  • ১৪ জুলাই ২০২৬
পাঁচ দফা দাবিতে ফরিদপুর রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষ…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence