ঢাবির রোকেয়া হলে দুই ছাত্রীকে রাতভর নির্যাতন

১৭ নভেম্বর ২০২১, ০৬:৪৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের এক ছাত্রী ও তার সহপাঠীকে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে একই হলের বেশ কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন- বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের জুলি মারমা, তৃতীয় বর্ষের নাসরিন জাহান খুশি, মার্কেটিং বিভাগের জান্নাত নিপো ও রিনাকি চাকমা, দর্শন বিভাগের পূজা দাস। এরা সবাই তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

অন্যদিকে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী হলেন- ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আয়েশা আক্তার রিজু। তিনি বলেন, মঙ্গলবার রাত দশটার দিকে পাশের (৩) নম্বর রুমের আপুরা (জুলি, নাসরিন) আমার রুমে (৪) আসেন। 

আয়েশা আক্তার জানান, আমার রুমের আপুদের (নিপো, রিনাকি ও পূজা) সাথে আঞ্চলিক ভাষায় গল্প করছিল। আমি বিনয়ের সাথে জুলি আপুকে বললাম, ‘আপু আমি ভাত খাই।’ আপনার ভাষায় এটার আঞ্চলিক রূপ কি। এ সময় তিনি (জুলি) রাগান্বিত হয়ে বললেন, ‘তুই আমাকে জিজ্ঞেস করিস তোর সাহস তো কম না তোকে র‌্যাগ দিতে হবে।’’

এরপর নাসরিন বলল, ‘‘শুধু ওকে নয় এই ফ্লোরের প্রত্যেকটাকে র‌্যাগ দিতে হবে।’’

রিজু আরো বলেন, জুলি আপু, নিপো আপুকে পাঠিয়ে অন্য রুমের আমার এক সহপাঠীকে নিয়ে আসেন।

আমি আইনগতভাবে হলে উঠেছি এই কথা বলায় জুলি আপু বলেন, আবার কীসের প্রশাসন? আমরা থাকতে দিচ্ছি বলেই থাকতে পারিস। তোরা দুই মিনিট ভেবে নে তোরা কি করবি। তোদের আজকে নাচাবো।

‘‘গত মাসের (অক্টোবর) ২৫ তারিখে আমার মায়ের মৃত্যুর পর বাবা মারা যান। আমি সেই কষ্ট এখনো কাটিয়ে উঠতে পারিনি। তার উপরে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে। তারপরও তাদের এই পাশবিক নির্যাতন চলে রাত একটা পর্যন্ত’’ কাঁদতে কাঁদতে বললেন রিজু

‘‘এরপর আমি ও আমার সহপাঠীকে নাচতে বাধ্য করে।’’ র‌্যাগ শেষে জুলি ও খুশি বলেন, ‘ম্যামকে বলবি? ম্যামকে বলে কোন লাভ নাই। আমাদের কিছুই হবে না।’

এই বিষয়ে জানতে চাইলে রোকেয়া হলের প্রোভোস্ট জিনাত হুদা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি এই বিষয়ে কিছু জানি না। একটু আগে শুনেছি। আমি জানার আগেই তো আপনারা জানেন। আমি ওদেরকে নিয়ে বসেছি।

এদিকে, অভিযোগের বিষয় জানতে জুলি, খুশি, নিপো, রিনাকি ও পূজার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে এ বিষয়ে তাদেরে পক্ষ থেকে কোন ধরনের মন্তব্য পাওয়া যায়নি।

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে ৩২ শিক্ষক …
  • ১৮ জুলাই ২০২৬
নানা সমস্যায় জর্জরিত উপকূলের বাতিঘর পিটিডি একাডেমি
  • ১৮ জুলাই ২০২৬
তিতাস গ্যাস ট্রান্সমিশন পিএলসিতে ১৩৫ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি…
  • ১৮ জুলাই ২০২৬
থানার ব্যারাক থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
  • ১৮ জুলাই ২০২৬
সিরামিকস কারখানার ইটিপি প্ল্যান্টে নেমে ২ শ্রমিকের মৃত্যু
  • ১৮ জুলাই ২০২৬
মেয়রের চেয়ার নিয়ে সমালোচনার জবাব দিলেন ডা. শাহাদাত হোসেন
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence