ঢাবি’র হলে শিক্ষার্থীদের পেটাল ছাত্রলীগ

২১ অক্টোবর ২০২১, ০৮:৫৩ AM
ঢাবি'র হলে শিক্ষার্থীদের পেটাল ছাত্রলীগ

ঢাবি'র হলে শিক্ষার্থীদের পেটাল ছাত্রলীগ © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সশরীরে ক্লাস শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন ইস্যুকে সামনে নিয়ে উত্তেজনা বিরাজ করছে ক্যাম্পাসজুড়ে। এর মধ্যে ঢাবির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের গেস্টরুমে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কর্তৃক প্রথম বর্ষের শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে।

গত কয়েকদিন ধরে নিয়মিত এ ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা। অভিযুক্ত শিক্ষার্থীরা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী বলে জানা গেছে।

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ম্যানার শেখানোর নামে রাতে নিয়মিত গেস্টরুমে বসায় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। এ সময় সিনিয়রদের সালাম না দেওয়া, হ্যান্ডশেক না করা, প্রোগ্রামে যেতে সামান্য দেরী হওয়ার কারণে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা প্রথম বর্ষের শিক্ষার্থীদের মারধর ও অকথ্য ভাষায় গালাগাল কথা করে। এদের মধ্যে, ইতিহাস বিভাগের আনিসুর, দর্শন বিভাগের নাফি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শামিম, ইসলামিক স্টাডিজ বিভাগের রাইসুল, ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের সজীব, ফারসি বিভাগের জহিরুল, সোস্যাল ওয়েলফেয়ার বিভাগের শাকিল অন্যতম।

নাম প্রকাশ না করার শর্তে হলের প্রথম বর্ষের একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, ক্যাম্পাস খোলার পর থেকে সুবাইলের গ্রুপের বড় ভাইয়েরা নিয়মিত গেস্টরুম করায়। সেখানে তারা বড় ভাইদের সালাম না দেওয়া, হ্যান্ডশেক না করা, প্রোগ্রামে যেতে সামান্য দেরী হওয়া কারণে মারধর করে। সপ্তাহে তিন চারদিন গেস্টরুমে নেয়। প্রতিবারই তারা কাউকে না কাউকে মারধর করে। এছাড়া পিতামাতার নাম নিয়ে বিশ্রী ভাষায় গালিগালাজও করেন।

তবে, এ ঘটনা আর হবে না বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী ও হল কমিটির পদ প্রত্যাশী নেতা আব্দুল্লাহ আল সুবাইল। তিনি বলেন, ওদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি ওদের সাথে বসেছি। গায়ে হাত দেওয়ার বিষয়টি সঠিক নয়। এমনি একটু উচ্চস্বরে কথা হয়েছে। আর এ রকম হবে না।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বিল্লাহ হোসেন জানান, আমি অফিশিয়ালি এ বিষয়ে এখনো কিছু শুনিনি। এ বিষয়ে কেউ এখনো কোনো অভিযোগ করেনি। তবে, আমি শুনে যখন যাচাই করতে গিয়েছি তারা বলেছে কোনো মারধর হয়নি। সিনিয়ররা তাদের হয়তো রাগারাগি বা বকবকি করেছে।

স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9