চবিতে পরীক্ষায় বসা হচ্ছে না ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগী তোরসার

০৪ অক্টোবর ২০২১, ১১:৪১ PM
রাফা নানজিবা তোরসা

রাফা নানজিবা তোরসা © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রী রাফা নানজিবা তোরসা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হয়েছিলেন ২০১৯ সালে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এই ছাত্রী মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে বিদেশে থাকায় ২০১৯ সালের দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নিতে পারেননি। 

সম্প্রতি কর্তৃপক্ষের অনুমতি সত্ত্বেও প্রশাসনিক জটিলতার কারণে তোরসা বিশেষ পরীক্ষায় অংশ নিতে পারাছেন না। বিভাগ থেকে বলা হয়েছে তাকে একবছর ড্রপ দিতে। আর এতেই মানসিকভাবে ভেঙে পড়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জয়ী এই ছাত্রী।

জানা গেছে, মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে দেশের বাইরে থাকায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৯ সালের দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নিতে পারেননি তোরসা। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং পরীক্ষা নিয়ন্ত্রকের কাছ থেকে বিশেষ পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি পান।

এদিকে, প্রশাসনের কাছ থেকে বিশেষ পরীক্ষার অনুমোদন নিয়ে নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় বর্ষের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তোরসা। এমন পরিস্থিতিতে, বিভাগের বর্তমান চেয়ারম্যান ২৯ সেপ্টেম্বর একাডেমিক কমিটির সিদ্ধান্তের উদ্ধৃতি দিয়ে তোরসাকে বলেছেন তিনি একাডেমিক কমিটির অনুমোদন ছাড়া পরীক্ষায় বসতে পারবেন না।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, একই বিভাগে স্নাতকোত্তর শেষ করে তৃতীয় বর্ষ ও প্রথম বর্ষের বিশেষ পরীক্ষা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে দুই শিক্ষার্থীকে। শিক্ষার্থীরা বিভাগীয় কর্তৃপক্ষের তড়িঘড়ি এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

এদিকে, মিস ওয়ার্ল্ড তোরসা পরীক্ষায় না বসার মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের সব নিয়ম মেনে চলেছি। কেন আমাকে এখনও প্রশাসনিক জটিলতার মুখোমুখি হতে হচ্ছে? আমার অনুমতি থাকলেও আমাকে পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না। আমি আরেকটি বছর হারাতে চাই না।

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ড. সুজিত কুমার দত্ত বলেন, তোরসার বিশেষ পরীক্ষার বিষয়টি একাডেমিক কমিটি অনুমোদন করেনি। প্রক্রিয়াটিতে একাডেমিক কমিটির অনুমোদন ছিল না। তাই তিনি বিশেষ পরীক্ষার সুযোগ পাচ্ছেন না।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬