পরিবেশ সংরক্ষণে জাপানের বৃত্তি পেল জাবির ২৬ শিক্ষার্থী

০৩ অক্টোবর ২০২১, ০৭:৩২ PM
পরিবেশ বিজ্ঞান বিভাগের কনফারেন্স রুমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে চেক বিতরণ করা হয়

পরিবেশ বিজ্ঞান বিভাগের কনফারেন্স রুমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে চেক বিতরণ করা হয় © সংগৃহীত

পরিবেশ সংরক্ষণ এবং গবেষণা জন্য জাপানের নাগোয়া এনভায়রনমেন্টাল ফাউন্ডেশন (এনইএফ) বৃত্তি পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২৬ শিক্ষার্থী। ২০২০ শিক্ষাবর্ষের জন্য এই বৃত্তি দেওয়া হয়েছে।

রবিবার (৩ অক্টোবর) পরিবেশ বিজ্ঞান বিভাগের কনফারেন্স রুমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে চেক বিতরণ করা হয়।

এনইএফ-এর অধিনে এ বছর বৃত্তি পেয়েছেন জাবির পরিবেশ বিজ্ঞানের ১৪ জন, উদ্ভিদ বিজ্ঞানের পাঁচজন, প্রাণিবিদ্যার দুইজন, মাইক্রোবায়োলজির একজন, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজির দুইজন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের দুইজন শিক্ষার্থী।

প্রতি বছর পরিবেশ সংরক্ষণ এবং গবেষণাকে উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হয়।

বাংলাদেশ এনইএফ বৃত্তি কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এএইচএম সা’দৎ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃত্তি বাছাই কমিটির সদস্য ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল জব্বার হাওলাদার, অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান।

এছাড়া পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. খবির উদ্দিনসহ বিভাগের অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীরা অনলাইনে যুক্ত হয়েছেন।

প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের ফল প্রকাশ, পাস ৪১.৯৩ শতাংশ
  • ০৬ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার…
  • ০৬ অক্টোবর ২০২৬