চবির হলে বিশ্রাম নিতে পারবেন ঢাবির ভর্তিচ্ছু ছাত্রী-অভিভাবকরা

৩০ সেপ্টেম্বর ২০২১, ০৬:১০ PM
চবির হলে বিশ্রাম নিতে পারবেন ঢাবির ভর্তিচ্ছু ছাত্রী-অভিভাবকরা

চবির হলে বিশ্রাম নিতে পারবেন ঢাবির ভর্তিচ্ছু ছাত্রী-অভিভাবকরা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা চলাকালীন ছাত্রী এবং অভিভাবকেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন ছাত্রী হলে বিশ্রাম নিতে পারবেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবির ভর্তি পরীক্ষা চলাকালীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগত ভর্তিচ্ছু ছাত্রী ও মহিলা অভিভাবকদের বিশ্রামের জন্য ১ অক্টোবর (শুক্রবার) ও ২ অক্টোবর (শনিবার) জননেত্রী শেখ হাসিনা হল, প্রীতিলতা হল ও শামসুন নাহার হল সকাল ৬.৩০ থেকে থেকে বিকাল ৫.৩০ পর্যন্ত খোলা থাকবে।

প্রসঙ্গত, প্রথমবারের মতো ঢাবির ভর্তি পরীক্ষা দেশের ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, খুলনা বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয়ে, সিলেট বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, রংপুর বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, বরিশাল বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয়ে এবং ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল—দাবি নেতানিয়াহুর
  • ২৫ আগস্ট ২০২৬
৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • ২৫ আগস্ট ২০২৬
যুদ্ধে ইরান জিতছে, ট্রাম্প হারছেন: মার্কিন সিনেটর
  • ২৫ আগস্ট ২০২৬
খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, পানিবন্দি ৩০ গ্রামের মানুষ
  • ২৫ আগস্ট ২০২৬
টিসিবির পণ্য বিতরণ নিয়ে বিরোধ, ‘পিটুনি’তে সাবেক ইউপি সদস্য …
  • ২৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ এইচপি দলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ২৫ আগস্ট ২০২৬