এসএম হলে নতুন বর্ষের শিক্ষার্থী উঠাবে না ঢাবি

৩০ সেপ্টেম্বর ২০২১, ০৬:১৮ PM
এসএম হল পরিদর্শনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান

এসএম হল পরিদর্শনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের বারান্দায় ফাটল দেখা দেওয়ায় নতুন শিক্ষাবর্ষে কোনো ছাত্রকে হলটিতে সংযুক্তি দেয়া হবে না বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান। পাশাপাশি হলের বারান্দায় থাকা সকল শিক্ষার্থীদের রুম বরাদ্দ দিয়ে বারান্দা খালি করা হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর তিনটার দিকে হল পরিদর্শনে গিয়ে উপাচার্য এসব কথা বলেন। একইদিনে আগামী ৫ অক্টোবর আবাসিক হলগুলো খুলে দেওয়ার প্রস্তুতি দেখতে বেশ কয়েকটি হলে পরিদর্শন করেন তিনি।

এসময় উপাচার্যের সঙ্গে প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূইয়া ও হল প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

এসএম হলের ঝুঁকিপূর্ণ বারান্দা পরিদর্শন করে উপাচার্য বলেন, হলটি খুবই ঝুঁকিতে আছে। আমরা একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিলাম। সেই কমিটি প্রতিবেদন আমরা হাতে পেয়েছি। প্রতিবেদন মতে এই হলে যেই পরিমাণ রুম ও সীট রয়েছে এর বাইরে অতিরিক্ত (বারান্দায় শিক্ষার্থী রাখা) ধারণ ক্ষমতা নেই।

‘‘তাই আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি এই হলে নতুন করে কোনো শিক্ষার্থী সংযুক্তি দিবো না। যাতে হলটি হালকা রাখা যায় তা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকবে।’’

উপাচার্য বলেন, হল প্রশাসন ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে হলের বারান্দায় বা অন্যত্র ঠাসাঠাসি করে কোনো শিক্ষার্থী থাকবে না। আমরাও সেটি কোনোক্রমেই গ্রহণ করবো না। হলের বারান্দায় যদি কোনো শিক্ষার্থী অবস্থান করে তবে বড় আকারের কোনো দুর্ঘটনায় আমাদের পড়তে হবে। তাই এটি আমাদের সবচেয়ে বড় কনসার্ন।

তিনি বলেন, এই বারান্দায় যাতে শিক্ষার্থীদের না রাখতে হয় সে জন্য এই বছর থেকেই এই হলে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেবো। একইসাথে ক্রমান্বয়ে শিক্ষার্থীর সংখ্যা কমিয়ে আনতে হবে এটিই বিশেষজ্ঞদের মতামত।

এর আগে, হল প্রভোস্ট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হলটিতে ফাটল দেখা দেওয়ায় ৭ অক্টোবরের মধ্যে বারান্দায় থাকা শিক্ষার্থীদের আসবাবপত্র অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় হল কর্তৃপক্ষ।

জমি নিয়ে সংঘর্ষে নারী নিহত, আহত ৯
  • ২২ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষা নিয়ে ১১ বিশেষ নির্দেশনা বোর্ডের 
  • ২২ এপ্রিল ২০২৬
বিদায় অনুষ্ঠানে হামলা, ৬ বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার
  • ২২ এপ্রিল ২০২৬
২১ ঘণ্টা সময় পেলেন মনিরা শারমিন
  • ২২ এপ্রিল ২০২৬
ইবির আবরার ফাহাদ হলের প্রথম প্রভোস্ট অধ্যাপক হাফিজুর রহমান
  • ২২ এপ্রিল ২০২৬
একাত্মতার অনুরণন ২০২৬: উদ্ভাবন, সংযোগ ও উদযাপনের এক অনন্য আ…
  • ২২ এপ্রিল ২০২৬