১৫ অক্টোবরের পর খুলবে জাহাঙ্গীরনগর

২১ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৫ PM
আগামী ১৫ অক্টোবরের পরে যেকোন দিন খুলবে জাবির আবাসিক হল

আগামী ১৫ অক্টোবরের পরে যেকোন দিন খুলবে জাবির আবাসিক হল © ফাইল ছবি

আগামী ১৫ অক্টোবরের পরে যেকোন দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে এবং শিক্ষার্থীদের সর্বনিম্ন একডোজ করোনা টিকা গ্রহণ নিশ্চিত করা গেলে ১৫ অক্টোবরের পর যেকোনো দিন বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়া হবে।

তবে জাবি খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পূর্ব ঘোষিত একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট মিটিং পিছিয়ে যাওয়ায় এখনই চূড়ান্ত কোন তারিখ জানাতে পারেননি তিনি। 

ক্যাম্পাস ও হল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে ২২ সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিল ও ২৫ সেপ্টেম্বর সিন্ডিকেট মিটিং অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু সেটি পরিবর্তন করে যথাক্রমে ২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর করা হয়েছে।

                        আরও পড়ুন: জাবি খোলার বিষয়ে জানা যাবে ২৫ সেপ্টেম্বর 

উপাচার্য জানান, সিন্ডিকেটে দুটি মন্ত্রণালয়ের সচিব রয়েছেন। শনিবার ছাড়া অন্যদিন মিটিং নিলে তারা থাকতে পারেন না। যেহেতু এই শনিবার তারা থাকতে পারবেন না বলে জানিয়েছেন, তাই এটি পিছিয়ে পরের সপ্তাহে নেয়া হয়েছে।

তবে সবকিছু ঠিক থাকলে ক্যাম্পাস খুলতে ১৫ অক্টোবরের পর আর দেরী করতে রাজি নন বলে জানিয়েছেন অধ্যাপক ফারজানা ইসলাম। 

উপাচার্যের এই ঘোষণার মধ্য দিয়ে হল খোলা নিয়ে জাবি শিক্ষার্থীদের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটতে চলেছে।

দ্যা ডেইলি ক্যাম্পাসকে ফারজানা ইসলাম বলেন, আমরা ২৭ সেপ্টেম্বরের মধ্যে সকল শিক্ষার্থীর টিকার নিবন্ধন নিশ্চিত করতে চাই। পরবর্তীতে নিবন্ধন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার থেকে টিকা দেওয়া হবে। এজন্য মেডিক্যাল সেন্টারে চারটি বুথ স্থাপন করা হবে। টিকা প্রদানে স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের সহায়তা করবে।

                   আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে জাহাঙ্গীরনগরে বিক্ষোভ

উপাচার্য জানান, টিকা নেওয়ার পরে শিক্ষার্থীরা প্রথমে নিজ নিজ হলে ১৪ দিন অবস্থান করবে। এসময় তাদের পর্যবেক্ষণের মধ্যে রাখা হবে। এই সময়কালে শিক্ষার্থীরা হলে বসেই অনলাইনে ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করবে।

তবে ১৪ দিন পর শিক্ষার্থীরা স্বশরীরে ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

সংসদে বিশ্ববিদ্যালয় চাওয়ার হিড়িক, একে একে চাইলেন ১০ জেলার এ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ না হলে দেশ ভয়ঙ্কর খাদ্য সংকটে প…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সয়াবিন তেলের দাম বাড়ানোর ব্যাখ্যা দিলেন বাণিজ্যমন্ত্রী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লাসরুম সংকট নিয়েই খুলনা বিশ্ববিদ্যালয়ে আরও ১৬ ডিসিপ্লিন চ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বগুড়া বিশ্ববিদ্যালয়ের নাম বদলে ‘খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬