জাবি খোলার বিষয়ে জানা যাবে ২৫ সেপ্টেম্বর

১৮ সেপ্টেম্বর ২০২১, ০৭:০৯ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ২৫ সেপ্টেম্বর সিন্ডিকেট সভা আহবান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কবে থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে সে বিষয়ে ওইদিন সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নুরুল আলম।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পুনরায় চালু করার জন্য আমরা আমাদের প্রশাসনিক সভায় কিছু সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য হল, আগামী ২২ সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিলের মিটিং এবং ২৫ সেপ্টেম্বর সিন্ডিকেটের একটি মিটিং আহ্বান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেট সিদ্ধান্ত নেবে কবে বিশ্ববিদ্যালয় চালু হবে।

গণরুম থাকা না থাকার বিষয়ে জানতে চাইলে প্রো-উপাচার্য আরও বলেন, ‘যেহেতু ২০১৩-১৪ সেশন এবং ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থীরা স্নাতকোত্তর সম্পন্ন করেছে। আমি আশা করি জাবিতে আবাসন সংকট থাকবে না। আশা করি কোন গণরুমও থাকবে না’।

জাবি জনসংযোগ অফিসের তথ্যমতে, বিশ্ববিদ্যালয়ের অর্ধেকেরও বেশি শিক্ষার্থীকে দুই ডোজ টিকা নিয়েছেন এবং বাকি শিক্ষার্থীদের মধ্যে প্রায় সবাই এক ডোজ দিয়ে টিকা নিয়েছেন।

এর আগে, গত ১৬ সেপ্টেম্বর জাবি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় খোলাসহ তিন দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে। সেদিন সন্ধ্যায় জাবি কর্তৃপক্ষ প্রশাসনিক বৈঠক ডেকেছিল।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে ছিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় পুনরায় খোলার তারিখ ঘোষণা করা, ৩০ সেপ্টেম্বরের মধ্যে ক্যাম্পাস চালু করা এবং বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে টিকা বুথ স্থাপন করা।

শাবিপ্রবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তিনি র‌্যাব বিলুপ্তির প…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রা নিশ্চিতে ইউআইইউতে ১…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এসআরবি নামে নতুন মোড়কে র‌্যাবকে পুনর্গঠন করা হচ্ছে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬