গবেষণা জালিয়াতি: ঢাবির ৩ শিক্ষকের শাস্তি

২৮ জানুয়ারি ২০২১, ০৭:১৯ PM
শাস্তি পাওয়া তিন শিক্ষক

শাস্তি পাওয়া তিন শিক্ষক © ফাইল ফটো

গবেষণা ও পিএইচডি থিসিসে জালিয়াতি প্রমাণ হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ঢাবির নিয়মিত সিন্ডিকেট সভায় ট্রাইব্যুনালের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়।

শাস্তি পাওয়া ওই তিন শিক্ষক হলেন, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টের সামিয়া রহমান, অপরাধ বিজ্ঞান বিভাগের সৈয়দ মাহফুজুল হক মারজান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ওমর ফারুক।

এদের মধ্যে সামিয়া রহমানকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে অবনমন, মাহফুজুল হক মারজানকে শিক্ষা ছুটি শেষে যোগদান করার পর দুই বছর লেকচারার হিসেবেই থাকতে হবে। আর পিএইচডি থিসিসে জালিয়াতি করায় ওমর ফারুককে সহকারী অধ্যাপক থেকে লেকচারার পদে অবনমন এবং ডিগ্রী বাতিল করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. হাসানুজ্জামান।

তিনি বলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ওমর ফারুকের বিরুদ্ধে থিসিসে জালিয়াতি করায় তার ডিগ্রি বাতিল করা হয়েছে। এছাড়া তাকে লেকচারার পদে অবনমন করা হয়েছে। আর সামিয়া রহমানকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে অবনমন করা হয়েছে। এছাড়া মারজানকে আগামী দুই বছর পদোন্নতি থেকে বিরত রাখা হয়েছে।

১২ দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের ‘রেড অ্যালার্ট’
  • ২০ অক্টোবর ২০২৬
জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন বেতন স্কেলে ১৬তম গ্রেডে চাকরি…
  • ২০ অক্টোবর ২০২৬
এসএসসিতে দিনাজপুর বোর্ডে বৃত্তি পেলেন ২৯৮৩ জন, দেখুন তালিকা 
  • ২০ অক্টোবর ২০২৬
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ দেব…
  • ২০ অক্টোবর ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ১৮ নভেম্বর পর্য…
  • ২০ অক্টোবর ২০২৬
ঢাবির নিয়োগ বোর্ড থেকে আউট ‘বিএনপিপন্থী’ শিক্ষক, ইন ‘আওয়ামী…
  • ২০ অক্টোবর ২০২৬