ঢাবি ছাত্রী হতে পেরে সত্যিই খুবই গর্বিত: প্রধানমন্ত্রী

২১ জানুয়ারি ২০২১, ০৬:৪৯ PM

© সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান যা বাঙ্গালি জাতির রাজনৈতিক-সাংস্কৃতিক-সামাজিক অধিকার, মাতৃভাষায় কথা বলা অধিকার এবং স্বাধীনতা অর্জনসহ প্রতিটি সংগ্রামমের সূতিকাগার। কাজেই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হতে পেরে  আমি সত্যিই খুবই গর্বিত।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে ‘Celebrating the 100 Years of the University of Dhaka: Reflections from the Alumni— International and National’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠান শুরু হলেও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, শুধু আমি না, আমার পরিবারের সবাই গর্বিত। আমার ছোট ভাই শেখ কামাল ঢাবির ছাত্র ছিল, সবেচেয়ে ছোট্ট ভাই শেখ রাসেলও ঢাবির ল্যাবরেটরি স্কুলের ছাত্র ছিল। আমার স্বামীও ঢাবির একটা হলের ভিপি ছিলেন। আমার পরিবারের অনেকেই ঢাবি পড়াশোনা করেছে। আমার বাবাও ঢাবির আইন বিভাগে পড়াশোনা করতে গিয়ে কর্মচারীদের আন্দোলনে অংশ নিয়ে বহিষ্কার হয়েছিলেন।

তিনি বলেন, ২০২১ সাল আমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময়। এবছর বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে, আর স্বাধীনতা সংগ্রামে যে তার জীবনকে উৎসর্গ করে দিয়েছে সেই ব্যক্তির (বঙ্গবন্ধু) জন্মশতবার্ষিকীও এ বছর। তাছাড়া দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠও এ বছর শতবর্ষ পূরণ হবে।

আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সশস্ত্র বাহিনীর কার বেতন কত বাড়ল?
  • ১৬ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
  • ১৬ নভেম্বর ২০২৬
স্পেনের জয়রথ থামাল ইংল্যান্ড, ৪৩ ম্যাচ পর হারের মুখ দেখল ইয়…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সামরিক বাহিনীর বেতন-ভাতা নির্ধারণ করে গেজেট …
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950