বিজয় দিবসের ব্যানারে ভুল, পদ হারালেন চবির ডেপুটি রেজিস্ট্রার

১৮ ডিসেম্বর ২০২০, ০৫:১৬ PM
বিজয় দিবসের ব্যানারে শহীদ মিনারের ছবি

বিজয় দিবসের ব্যানারে শহীদ মিনারের ছবি

বিজয় দিবসের আলোচনা সভার ব্যানারে শহীদ মিনারের ছবি দেয়ার দায়ে পদ হারিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্যের পিএস ডেপুটি রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম। তাকে বর্তমানে উপাচার্যের দপ্তর থেকে পরিষদ শাখায় বদলি করা হয়েছে।

আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান।

পড়ুন: পতাকা বিকৃতির ঘটনায় বেরোবি শিক্ষকদের বিরুদ্ধে মামলা

তিনি বলেন, ডেপুটি রেজিস্ট্রার জাহাঙ্গীরকে বৃহস্পতিবার উপাচার্য দপ্তর থেকে বদলি করা হয়েছে। উপাচার্যের নির্দেশক্রমে তাকে এই বদলি করা হয়। ইতোমধ্যে জাহাঙ্গীর নতুন অফিসে যোগদানও করেছেন। নতুন পিএস কে হবে সে ব্যাপারে আলোচনা হয়নি। এটা পরে জানানো হবে।

বদলি হওয়া ডেপুটি রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম বলেন, আমি গতকাল (বৃহস্পতিবার) থেকে পরিষদ শাখার দ্বায়িত্ব নিয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটা উচিৎ মনে করেছে, সেটাই সিদ্ধান্ত নিয়েছে।

পড়ুন: বিজয় দিবসকে স্বাধীনতা দিবস বলল হাবিপ্রবি

প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর চবিতে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার ব্যানারে সংযুক্ত করা হয় ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ইতিহাস ও ভাষা শহীদদের স্মৃতিতে নির্মিত শহীদ মিনারের ছবি। যা ক্যাম্পাসজুড়ে আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এ পরিস্থিতিতেই উক্ত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হবে চার নতুন সাবজেক্ট, কার্যক…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘অন্যমনস্ক’ পুলিশ, হাতকড়া খুলে আদালতের এজলাস থেকে পালিয়ে গে…
  • ০৬ অক্টোবর ২০২৬
আরও ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কেন বন্ধ হবে না, ব্যাখ্যা চ…
  • ০৬ অক্টোবর ২০২৬
কাটল আইনি জট, হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণে …
  • ০৬ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে বিডিজবস, কর্মস্থল গাজীপুর
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬