পরকীয়ার জেরে খুন, জেলহাজতে রাবি ছাত্রলীগ নেতা

১০ নভেম্বর ২০২০, ০৫:১৬ PM

© টিডিসি ফটো

পরকীয়ার জেরে খুনের মামলায় আত্নসমর্পণের পর জেলহাজতে প্রেরণ করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের অর্থ সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী তৌফিক আজিজকে। 

জানা যায়, তৌফিক আজিজের একই উপজেলার তাহের হুদা ইউনিয়নের আল আমিন (৩২) নামের যুবককে খুনের দায়ে দীর্ঘদিন আত্মগোপন থাকার পর রবিবার (৮ নভেম্বর) আত্নসমর্পণ করলে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন ।

খুনের বিষয়ে ঝিনাইদহের হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা বলেন, তৌফিকের চাচাতো ভাই বিদেশে থাকার সুযোগে তার ভাবির সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে আলামিন নামের এক যুবক। পরবর্তীতে আলামিনকে তার বিদেশ ফেরত চাচাতো ভাই ও তিনি মিলে ডেকে নিয়ে যান। তার পরদিনই ওই যুবকের লাশ পাওয়া যায়। এরপর থেকে আত্মগোপণে চলে যান তারা। পরবর্তীতে আলামিনের বাবা বাদী হয়ে তৌফিক ও তার চাচাতো ভাইয়ের নামে খুনের অভিযোগে মামলা দায়ের করেন।

এক মাসে আগে আল আমিনকে হত্যার পর অভিযুক্ত রাবি ছাত্রলীগ নেতা তৌফিক আজিজ দীর্ঘদিন পলাতক থাকার পর রবিবার আদালতের মাধ্যমে আত্মসমর্পণ করে। বর্তমানে তিনি জেলহাজতে আছেন।

এ বিষয়ে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, তৌফিককে জড়িয়ে তার গ্রামের বাড়ীতে একটি খুনের মামলা দায়ের করা হয়েছে এবং বর্তমানে জেলহাজতে আছে বলে শুনেছি। তবে তার বিরুদ্ধে খুনের অভিযোগ এখনও তদন্ত চলছে, প্রমাণিত হলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

কলেজে নবীনবরণকে কেন্দ্র ছাত্রদল-শিবির ধাওয়া পাল্টাধাওয়া
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়োগ দেবে হেলথ অফিসার, আবেদন ২৮ সেপ্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ভোটার হতে এসে রোহিঙ্গা নারীসহ আটক ২
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, আবেদন আগামীক…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬