করোনা উপসর্গ নিয়ে ঢাবি ছাত্রের মৃত্যু

১০ সেপ্টেম্বর ২০২০, ১২:৫২ AM

© সংগৃহীত

করোনার উপসর্গ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে ওই ছাত্রের সহপাঠীরা জানিয়েছেন।

ওই ছাত্রের নাম কাকন মিয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের ইন্টান্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টের স্নাতকোত্তরের ছাত্র ছিলেন।

জানা যায়, করোনার বন্ধে নিজ এলাকায় রাজবাড়ীর পাংশাতেই ছিলেন কাকন মিয়া। এলাকার সহপাঠীদের নিয়ে করোনার লকডাউনের সময় অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে খাবারও পৌঁছে দিয়েছিলেন তিনি। 

কাকন মিয়ার সহপাঠী ও ঢাবি ছাত্র মোস্তফা মুসা সজীব বলেন, গত কয়েকদিন তার যাবৎ জ্বর-সর্দি ছিল। এজন্য আজ ফরিদপুর হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা তাকে ঢাকা নিয়ে যেতে বলে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, গত চারদিন আগে কাকন মিয়া তার ফেসবুক অ্যাকাউন্টে ‘জ্বর!’ লিখে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। এটি ছিল তারা সর্বশেষ ফেসবুক স্ট্যাটাস। এর চারদিনের মাথায় তিনি না ফেরার দেশে চলে যান।

প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের ফল প্রকাশ, পাস ৪১.৯৩ শতাংশ
  • ০৬ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার…
  • ০৬ অক্টোবর ২০২৬