ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী সভা শুরু, এজেন্ডায় পরবর্তী নির্বাচনের তফসিল

১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ PM , আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ PM
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী সভা চলছে

ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী সভা চলছে © সংগৃহীত

২০২৫ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৬ষ্ঠ ও ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভা শুরু হয়ে হয়েছে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার পর উপাচার্যের কার্যালয় সংলগ্ন কনফারেন্স রুমে এই সভা শুরু হয়।

সভায় বিশ্ববদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভাপতিত্ব করছেন। ডাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এইচ. এম. মোশারফ হোসেন এবং সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এম এম ফরহাদসহ সব নেতারা উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন: শিক্ষার্থীদের প্রত্যেকটি সমস্যা সমাধানের চেষ্টা করেছি

এর আগে গত বুধবার (৯ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনের এক বছর পূর্ণ হয়েছে। তবে আগামী সোমবার (১৪ সেপ্টেম্বর) ডাকসুর বর্তমান নেতৃত্বের দায়িত্ব নেওয়ার বছরপূর্তি পূর্ণ হবে। এর দুই দিন আগে আজ ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভা হচ্ছে। তবে এরমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা না হলে বর্তমান কমিটির মেয়াদ আরও তিনমাস বাড়বে। ফলে আরও একটি-দুটি কার্যনির্বাহী পরিষদের সভা হতে পারে বলে জানা গেছে।

এদিকে, ৬ষ্ঠ ও ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভার আলোচ্যসূচির (এজেন্ডা) মধ্যে পরবর্তী সেশনের ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা বিষয়টি রয়েছে। পাশাপাশি হল সংসদের সাথে মতবিনিময় সভা, চলমান সেশনের কার্যক্রমের সার্বিক পর্যালোচনা, অডিটও সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে।

দেশের বাজারে ফের কমল সোনার দাম, ভরিতে কত?
  • ১৪ নভেম্বর ২০২৬
এবার মাহদির বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের ষষ্ঠ চ…
  • ১৪ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950