জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না: ঢাবি উপাচার্য

৩০ জুলাই ২০২৬, ০৪:২৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।’ জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন সমাজ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। 

গতকাল বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় ফজলুল হক মুসলিম হলের টিভি রুমে ‘জুলাই’২৪ গণ-অভ্যুত্থান স্মৃতির স্মরণে’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

উপাচার্য বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কথা উল্লেখ করে বলেন, শাসকরা যখন জনগণের সেবকের পরিবর্তে শোষক হয়ে ওঠে, তখন তাদের পতন হয়। ইতিহাস সাক্ষী দেয়, গণআকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কোনো শক্তিই চিরকাল টিকে থাকতে পারে না। জুলাই বিপ্লবের স্মৃতি রক্ষায় জুলাই স্মৃতিস্তম্ভ ও জুলাই কর্নার স্থাপন, জুলাই আন্দোলনে আহতের জন্য টিউশন ফি মওকুফ, সংকলন প্রকাশসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরমতসহিষ্ণুতা, নিয়মানুবর্তিতা ও দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুনের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া আবাসিক শিক্ষক অধ্যাপক ড. শেখ জহির রায়হান,  হল সংসদের ভিপি খন্দকার মো. আবু নাঈম, জিএস ইমামুল হাসান,পাঠকক্ষ সম্পাদক মো. তায়েফ হোসেন ভূঁইয়া, হল শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মো. আবিদ হাসনাত ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক বি এম ফাহিম শাহরিয়ার দীপ্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জুলাই’২৪ স্মরণসভা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আল আমীন সিকদার।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬