ঢাবির সুফিয়া কামাল হলের পাশে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ

২৯ জুলাই ২০২৬, ০৫:৪৪ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৬, ০৫:৫১ PM
ঢাবি কবি সুফিয়া কামাল হল

ঢাবি কবি সুফিয়া কামাল হল © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের বিপরীত পাশের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় প্রায় ৪০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে ওই ব্যক্তিকে ফুটপাত থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইসরাফিল রতন দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানতে পেরেছি। 

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান গণমাধ্যমকে জানান, বিকেলের দিকে খবর পেয়ে ঢাবির সুফিয়া কামাল হলের বিপরীত পাশের ফুটপাতে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখি। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬