বিজ্ঞান কারখানায় জব কার্ড অটোমেশন চালু করল ঢাবি

২৯ জুলাই ২০২৬, ০৩:৪১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান কারখানায় জব কার্ড অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান কারখানায় জব কার্ড অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। © টিডিসি ফটো

মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ ও দক্ষ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান কারখানায় জব কার্ড অটোমেশন কার্যক্রম চালু করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, বর্তমান বিশ্বে সুশাসন ও কার্যকর প্রশাসন নিশ্চিত করতে ডিজিটাল প্রযুক্তির বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং অটোমেশন বাস্তবায়নের মাধ্যমে সেবার গুণগত মান, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব। তিনি বিশ্ববিদ্যালয়ের সকল সেবাকে আরও আধুনিক, গতিশীল এবং সময়োপযোগী করে তুলতে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল রূপান্তর কার্যক্রমের অংশ হিসেবে প্রশাসনিক সেবাসমূহ পর্যায়ক্রমে অটোমেশনের আওতায় আনা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ডিভিশনের কারিগরি সহযোগিতায় বিজ্ঞান কারখানায় জব কার্ড অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে।

জানা যায়, নতুন এ ব্যবস্থার মাধ্যমে এখন থেকে বিজ্ঞান কারখানায় পরিচালিত সকল মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য অনলাইনে জব কার্ড তৈরি, অনুমোদন, কাজের অগ্রগতি পর্যবেক্ষণ এবং কাজ সম্পন্নের তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা যাবে। ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট, আবাসিক হল, দপ্তর ও কেন্দ্রসমূহ অনলাইনের মাধ্যমে সহজেই মেরামত সংক্রান্ত আবেদন দাখিল করতে পারবে এবং তাৎক্ষণিকভাবে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে সক্ষম হবে। এতে সেবা প্রদানের পুরো প্রক্রিয়া আরও দ্রুত, কার্যকর ও ব্যবহারবান্ধব হবে।

এই অটোমেশন ব্যবস্থার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা, সময় সাশ্রয় এবং সম্পদের কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত হওয়ার পাশাপাশি সেবার মানও আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামাল তুষার, বিজ্ঞান কারখানার ইনচার্জ অধ্যাপক ড. জুলফিকার হাসান খান এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9