সাইবার নিরাপত্তায় দক্ষ জনশক্তি গড়ছে ঢাবির সিএসই, চলছে প্রফেশনাল ৭ম ব্যাচে ভর্তি

২২ জুলাই ২০২৬, ০২:৩৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ই-মেইল, মোবাইল অ্যাপ, অনলাইন ব্যাংকিং, ই-কমার্স কিংবা সরকারি ডিজিটাল সেবা—দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই এখন প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এর সঙ্গে বাড়ছে হ্যাকিং, তথ্য চুরি, র‍্যানসমওয়্যার ও পরিচয় জালিয়াতির মতো সাইবার অপরাধও। ফলে দেশে-বিদেশে দক্ষ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের চাহিদা দ্রুত বাড়ছে।

এই চাহিদা পূরণে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি (পিএমআইসিএস) প্রোগ্রাম। বিশেষায়িত এই মাস্টার্স প্রোগ্রামের সপ্তম ব্যাচে বর্তমানে ভর্তি কার্যক্রম চলছে।

তত্ত্ব নয়, বাস্তব দক্ষতার ওপর জোর
সংশ্লিষ্টরা বলছেন, সিএসই বিভাগের এই কোর্সকে বাস্তবমুখী শিক্ষার মডেলে সাজানো হয়েছে। ফলে এ প্রোগ্রামে শিক্ষার্থীরা শুধু বইয়ের পাতার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। আধুনিক ল্যাবরেটরিতে সাইবার হামলার ধরন বিশ্লেষণ, নেটওয়ার্ক সুরক্ষা, ডিজিটাল ফরেনসিকস, থ্রেট ডিটেকশন এবং বাস্তবভিত্তিক সমস্যা সমাধান করতে পারবেন।

প্রোগ্রামটি পরিচালিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কার্জন হল সংলগ্ন মোকাররম ভবনে। প্রতি ব্যাচে মাত্র ৪০ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়, যাতে প্রত্যেক শিক্ষার্থী নিবিড় একাডেমিক ও গবেষণা সহায়তা পাবেন।

সময়ের চাহিদার সঙ্গে আধুনিক কারিকুলাম
সাইবার নিরাপত্তা এমন একটি ক্ষেত্র, যেখানে প্রতিদিনই নতুন প্রযুক্তি ও নতুন ঝুঁকি তৈরি হচ্ছে। তাই পিএমআইসিএস প্রোগ্রামের কারিকুলামও নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।

জুলাই ২০২৬ সেমিস্টার থেকে যুক্ত হয়েছে ‘আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স এন্ড সাইবার সিকিউরিটি’ শীর্ষক নতুন ৩-ক্রেডিটের একটি কোর্স। এতে শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সাইবার হুমকি শনাক্ত, বিশ্লেষণ এবং প্রতিরোধের আধুনিক কৌশল শিখতে পারবেন। একই সঙ্গে থ্রেট ডিটেকশন, ডিজিটাল ফরেনসিকস, নেটওয়ার্ক এন্ড ইনফরমেশন সিকিউরিটি এবং ৬-ক্রেডিটের গবেষণা ও প্রকল্পভিত্তিক কাজ শিক্ষার্থীরা বাস্তব কর্মক্ষেত্রের জন্য শিখতে পারবে।

আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের সুযোগ
পিএমআইসিএস-এর সাফল্য শুধু শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ নয়। প্রোগ্রামের প্রথম তিনটি ব্যাচ ইতোমধ্যে সফলভাবে ডিগ্রি সম্পন্ন করেছে। প্রথম ও দ্বিতীয় ব্যাচের চারজন শিক্ষার্থী পূর্ণ স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ পেয়েছেন। এ ছাড়া শিক্ষার্থীদের গবেষণা আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপিত হয়েছে এবং সেগুলো আন্তর্জাতিক জার্নালে প্রকাশের প্রক্রিয়ায় রয়েছে।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, পিএমআইসিএস-এর অ্যালামনাইরা দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান ও সাইবার নিরাপত্তা খাতে সফলতার সঙ্গে কাজ করছেন। আধুনিক কারিকুলাম, গবেষণামুখী শিক্ষা ও হাতে-কলমে প্রশিক্ষণের সমন্বয়ে এই প্রোগ্রাম দক্ষ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা
পিএমআইসিএস-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, বর্তমানে বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের চাহিদা দ্রুত বাড়ছে। সেই বাস্তবতা বিবেচনায় শীর্ষস্থানীয় শিক্ষাবিদ ও শিল্পখাতের বিশেষজ্ঞদের সমন্বয়ে কোর্স পরিচালিত হচ্ছে। আমাদের লক্ষ্য গবেষণা, উদ্ভাবন এবং বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে আন্তর্জাতিক মানের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তৈরি করা। নতুন ‘আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স এন্ড সাইবার সিকিউরিট’ কোর্স শিক্ষার্থীদের আরও যুগোপযোগী দক্ষতা অর্জনের সুযোগ করে দেবে।

মাস্টার্স কোর্সটির ভর্তি নীতি
সম্প্রতি পিএমআইসিএস-এর ভর্তি নীতিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এখন CSE, CS, IT, ICT, Software Engineering, CIT, EEE, ECE, ETE এবং আইটি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকরা সরাসরি আবেদন করতে পারবেন।

এছাড়া অন্যান্য ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, AIS, MIS, Library & Information Science, এমনকি সংশ্লিষ্ট Business ও Arts বিষয়ের গ্র্যাজুয়েটরাও নির্ধারিত অভিজ্ঞতা ও আইটি-সংশ্লিষ্ট পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য ন্যূনতম CGPA ২.৫০ প্রয়োজন। বয়সের কোনো সীমাবদ্ধতা নেই।

কমানো হয়েছে কোর্স ফি
শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা আরও সহজলভ্য করতে পিএমআইসিএস-এর মোট কোর্স ফি ৬০ হাজার টাকা কমানো হয়েছে। বর্তমানে তিন সেমিস্টারের পুরো প্রোগ্রামের মোট ফি ৩ লাখ ১৪ হাজার টাকা। 

বর্তমান ফি কাঠামো হলো, প্রথম সেমিস্টার ১,১৮,০০০ টাকা (অনাবাসিক শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত হল ফি ৫,০০০ টাকা), দ্বিতীয় সেমিস্টার ৯৮,০০০ টাকা এবং তৃতীয় সেমিস্টার ৯৮,০০০ টাকা, মোট কোর্স ফি- ৩,১৪,০০০ টাকা (প্রযোজ্য ক্ষেত্রে অনাবাসিক শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত হল ফি ৫,০০০ টাকা)।

৭ম ব্যাচে ভর্তি চলছে
জুলাই ২০২৬ সেমিস্টারের ভর্তি কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
আবেদন শুরু হয়েছে: ২৮ জুন ২০২৬
আবেদনের শেষ সময়: ৪ আগস্ট ২০২৬
ভর্তি পরীক্ষা: ৭ আগস্ট ২০২৬
ফল প্রকাশ: ৮ আগস্ট ২০২৬
সম্ভাব্য ক্লাস শুরু: ১১ সেপ্টেম্বর ২০২৬

যোগাযোগ ওয়েবসাইট: https://pmics.cse.du.ac.bd/ 
ফেসবুক: https://www.facebook.com/csedupmics 
মোবাইল: +880 1728-636908 
ই-মেইল: [email protected]

অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এক সপ্তাহের ছুটিতে বিদেশে গিয়ে লাপাত্তা নোবিপ্রবির দুই কর্ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হলো ‘এআইইউবিয়ান ইন ইউরোপ সিজন ২’
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভালো অবস্থানে বিএনপির শরিকরা, বিজয়ী ৫ জনের চারজনই মন্ত্রিসভ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9