‘চাইলেই ভিসি হতে পারতেন, কিন্তু তিনি চাননি’—জাবির নতুন উপ-উপাচার্যকে নিয়ে মহিলা দল নেতা

১৭ জুলাই ২০২৬, ০৬:৫৬ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৬, ০৬:৫৭ PM
বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন

বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন © টিডিসি ফটো

‘স্যার যদি চাইতেন, এই বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে পারতেন। কিন্তু তিনি নিজেই বলেছেন, আমি ভিসি হতে চাই না। যিনি আছেন, তিনি থাকুন; আমি উপ-উপাচার্য হিসেবেই থাকি। এটাই স্যারের বড় মনের পরিচয়।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নব-নিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামছুল আলমকে নিয়ে এমন মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন।

‎শুক্রবার (১৭ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে সরকার ও রাজনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ড. শামছুল আলমের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‎এসময় তিনি শামসুল আলমকে নির্লোভ, শিক্ষার্থীবান্ধব ও রাজনৈতিক-সামাজিক সংকটে পাশে থাকা অভিভাবক হিসেবে উল্লেখ করেন।

‎তিনি আরো বলেন, অধ্যাপক ড. মো. শামছুল আলম শুধু তাঁর শিক্ষক নন, একজন অভিভাবকের মতো সবসময় পাশে থেকেছেন। তিনি দাবি করেন, দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক ও সাংগঠনিক পথচলায় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শামছুল আলম সাহসিকতার সঙ্গে সহযোগিতা করেছেন এবং সংকটের সময় ব্যক্তিগতভাবেও তাঁর ও তাঁর পরিবারের খোঁজখবর নিয়েছেন। 

রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে চাকরি, আবেদন ৩০ সেপ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬