ঢাবির জলাবদ্ধতা পরিস্থিতি পর্যবেক্ষণে ক্যাম্পাসে আসছেন সিটি প্রশাসক

১৩ জুলাই ২০২৬, ০১:৫০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট জলাবদ্ধতা, আগের ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট জলাবদ্ধতা, আগের ছবি © সংগৃহীত

টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকটি আবাসিক হল ও সংলগ্ন এলাকায় দুর্ভোগ দেখা দেওয়ায় পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টায় ক্যাম্পাসে আসছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মতিক ওয়াসি উদ্দিন তামীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১২ জুলাই) থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এবং শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাস সংলগ্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। একই সঙ্গে কয়েকটি আবাসিক ভবনে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবহিত করেন এবং সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তাদের নেতৃবৃন্দের অনুরোধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি শীঘ্রই বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের জন্য স্থায়ীভাবে আলাদা দুটি জেনারেটরের ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেছেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে ছাত্রদলের পক্ষ থেকে পুনরায় যোগাযোগ করা হলে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম সোমবার বিকেল ৪টায় সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে সম্মতি জানিয়েছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন উক্ত সমস্যার সমাধানকল্পে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এ উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের এ ধরনের যেকোনো সংকট মোকাবিলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নেতাকর্মী সদা তৎপর রয়েছে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মেসির মায়ামিকে হতাশ করে এমবোলোর নায়কোচিত অভিষেক
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ পেতে দেরি হচ্ছে কেন রূপপুর থেকে?
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য ‘ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি’ তৈরির ঘো…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক হয়েও আমরা শিক্ষকদের বিশ্বাস করি না, কারণ বিশ্বাসের ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলে পেনশন বৃদ্ধি পাচ্ছে পাঁচ স্তরে, সর্বোচ্চ বাড়ছ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬