পিএইচডি প্রোগ্রামে ভর্তি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

০২ জুলাই ২০২৬, ০৪:২৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের (জুলাই-ডিসেম্বর সেশন) পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। নির্ধারিত ফরমে আবেদন করে সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটে জমা দিতে হবে।

আজ বৃহস্পতিবার (২ ‍জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আবেদন ফরম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালকের কার্যালয়ে জমা দিতে হবে।

আবেদনপত্রের সঙ্গে জনতা ব্যাংকের টিএসসি শাখায় এক হাজার টাকা জমার রশিদের মূল কপি, সব পরীক্ষার নম্বরপত্র ও সনদপত্রের ফটোকপি, সম্প্রতি তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক, বিভাগীয় চেয়ারম্যান বা ইনস্টিটিউট পরিচালকের মাধ্যমে সত্যায়িত করে জমা দিতে হবে। একই সঙ্গে গবেষণার একটি রূপরেখা (সিনোপসিস) সংযুক্ত করতে হবে। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত ডিগ্রিধারীদের ক্ষেত্রে সমতা নিরূপণের পর আবেদন করা যাবে। কোনো তথ্য গোপন বা ভুল তথ্য প্রদান করলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।

যোগ্যতার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীকে এমফিল ডিগ্রিধারী হতে হবে অথবা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও এক বছর মেয়াদি মাস্টার্স অথবা তিন বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

এ ছাড়া সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণি এবং অন্তত ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। সিজিপিএ পদ্ধতিতে মাধ্যমিক বা সমমান থেকে স্নাতকোত্তর পর্যন্ত সব পরীক্ষায় ৫-এর মধ্যে কমপক্ষে ৩ দশমিক ৫ অথবা ৪-এর মধ্যে কমপক্ষে ৩ দশমিক ০ থাকতে হবে।

প্রার্থীদের স্বীকৃত জার্নালে প্রকাশিত কমপক্ষে দুটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে। তবে কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস স্টাডিজ অনুষদের ক্ষেত্রে অন্তত একটি গবেষণা প্রবন্ধ একক নামে প্রকাশিত হওয়া বাধ্যতামূলক।

এ ছাড়া তিন বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রিধারীদের ক্ষেত্রে অতিরিক্ত যোগ্যতা হিসেবে স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, অথবা স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠানে দুই বছরের গবেষণা-সংক্রান্ত কাজের অভিজ্ঞতা, কিংবা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত বা আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অন্তত দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

পিএইচডি প্রোগ্রামে ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি শাখায় যোগাযোগ করতে বলা হয়েছে।

ওয়েবসাইট- https://du.ac.bd

গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9