ঢাকা বিশ্ববিদ্যালয়

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব, অংশ নিলেন সাত শতাধিক ছাত্রী

০১ জুলাই ২০২৬, ০৯:৩৭ PM
দেশীয় গ্রীষ্মকালীন ফল উৎসব

দেশীয় গ্রীষ্মকালীন ফল উৎসব © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীদের জন্য ‘দেশীয় গ্রীষ্মকালীন ফল উৎসব ২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বুধবার (১ জুলাই) হল শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই ফল উৎসবে সংগঠনটির নেতাকর্মীদের পাশাপাশি হলের প্রায় সাত শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।

হল প্রাঙ্গণে আয়োজিত এই ফল উৎসবে আম, জাম, কাঁঠাল, লটকন ও কলাসহ নানা রকম দেশীয় ফল পরিবেশন করা হয়।

এতে হল শাখা ছাত্রদলের আহব্বায়ক তাওহীদা সুলতানা, সদস্য সচিব তাসনিয়া জান্নাত চৌধুরি, যুগ্ম আহব্বায়ক তাসনিম আরা বিভা, আহব্বায়ক সদস্য দেবজ্যোতি সিতি ও ইশিতা জাহান অর্না এবং হল ছাত্র সংসদের পাঠকক্ষ বিষয়ক সম্পাদক রোজা রওনক, সদস্য শরীফা কালাম, আনিকা, সামিয়া ও মৌমিতা প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ফল উৎসবের মধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে একটা সম্প্রীতির বন্ধন এবং নিজেদের মধ্যে পারস্পরিক যে সৌহার্দ্য, সেটিকে বৃদ্ধি করে। সেজন্যই মূলত এই ফল উৎসবের আয়োজন।

ট্যাগ: ফল উৎসব
জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬
চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় দল থেকে অবসরের পর মেসির ৩ লক্ষ্য
  • ০৯ অক্টোবর ২০২৬