গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে সরাসরি বরাদ্দ দেয়নি ইউজিসি, উদ্বেগ সাদা দলের

০১ জুলাই ২০২৬, ০৭:০০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ অর্থবছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গবেষণা বরাদ্দ ব্যবস্থায় আনা পরিবর্তনে গভীর উদ্বেগ প্রকাশ করছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। গবেষণা তহবিল সরাসরি বিশ্ববিদ্যালয়কে না দিয়ে ইউজিসির মাধ্যমে পরিচালনা করার নতুন এই সিদ্ধান্ত দেশের প্রাচীনতম ও শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম, একাডেমিক স্বায়ত্তশাসন এবং গবেষকদের স্বাধীনতা খর্ব করবে বলে দলটির।

বুধবার (১ জুলাই) ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথাগতভাবে গবেষণা প্রকল্পে অনুদান বিশ্ববিদ্যালয়ের বাজেটের অংশ হিসেবে বরাদ্দ হতো এবং বিশ্ববিদ্যালয় নিজস্ব নীতিমালা ও অগ্রাধিকার অনুযায়ী তা পরিচালনা করত। এই ব্যবস্থা বিশ্ববিদ্যালয়কে গবেষণা তহবিল বরাদ্দের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং গবেষকদের প্রয়োজন অনুযায়ী তহবিল বণ্টনের সুযোগ দিত। অথচ এ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের জন্য গবেষণা খাতে কোনো বরাদ্দ না দিয়ে সেই অর্থ ইউজিসির মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নেওয়ায় বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান গবেষণা ব্যবস্থাপনা অনিশ্চয়তার মুখে পড়েছে।

এতে আরও বলা হয়, নতুন সিদ্ধান্তের ফলে গবেষণা অনুমোদন, অর্থছাড় ও প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গবেষণায় আলাদা বরাদ্দ না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের ৬৩টি ব্যুরো ও গবেষণা কেন্দ্রের মাধ্যমে পরিচালিত গবেষণা কার্যক্রম, গবেষণা অনুদান ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এর নেতিবাচক প্রভাব শিক্ষক ও গবেষকদের পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণার সুযোগ, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সুনাম এবং সামগ্রিকভাবে দেশের গবেষণা পরিবেশের উন্নয়নকেও ক্ষতিগ্রস্ত করবে।

এই প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল ইউজিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গবেষণা বাজেট ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে বরাদ্দ রীতি পুনর্বহালের জোর দাবি জানাচ্ছে। পাশাপাশি দেশের উচ্চশিক্ষা ও গবেষণার দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনায় এ খাতে বাজেট বৃদ্ধি এবং গবেষণার স্বাধীন, কার্যকর পরিবেশ নিশ্চিত করতে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানাচ্ছে।

পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ফোন-ল্যা…
  • ২৬ আগস্ট ২০২৬
আহসানউল্লাহ ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, …
  • ২৬ আগস্ট ২০২৬
বাদ পড়া শিশুদের নিয়ে হামের টিকাদান কর্মসূচি সেপ্টেম্বরে
  • ২৬ আগস্ট ২০২৬
কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল শিশুর
  • ২৬ আগস্ট ২০২৬
চিকিৎসকদের সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করলেন শিবির সভাপতি, ক…
  • ২৬ আগস্ট ২০২৬
ইবতেদায়ী শিক্ষার মানোন্নয়নে সরকারের করণীয়
  • ২৬ আগস্ট ২০২৬