ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যানবাহন চলাচল সীমিত করেছে প্রশাসন

৩০ জুন ২০২৬, ০৭:২৯ PM , আপডেট: ৩০ জুন ২০২৬, ০৭:২৯ PM
ঢাবি লোগো

ঢাবি লোগো © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দিবস উপলক্ষে আগামী ১ জুলাই (বুধবার) বিকেল থেকে রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানবাহন চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জুলাই দুপুর ২টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। এ সময় শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত এই পাঁচটি প্রবেশপথ দিয়ে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার আওতাভুক্ত যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।

তবে অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যানবাহন, সাংবাদিকদের যানবাহন, রাইড শেয়ার সেবা, খাবার সরবরাহকারী যানবাহন, অনলাইন শপিং পণ্যবাহী যানবাহন এবং অন্যান্য সরকারি যানবাহন এ নিয়ন্ত্রণের বাইরে থাকবে।

এ ছাড়া পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। তবে গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ আগের মতোই নিয়ন্ত্রিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬