২০২৬-২৭ শিক্ষাবর্ষ

ঢাবির ক্লাস ছুটি কমল, বাড়ল অফিস ছুটি—তালিকা দেখুন এখানে

৩০ জুন ২০২৬, ০৬:৪৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৬, ০৭:০৩ PM
অপরাজেয় বাংলা, ঢাবি

অপরাজেয় বাংলা, ঢাবি © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের (১ জুলাই, ২০২৬ থেকে ৩০ জুন, ২০২৭ পর্যন্ত) ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। গত শিক্ষাবর্ষের চেয়ে এবার ক্লাস ছুটির দিন কমেছে। তবে বাড়ছে অফিস ছুটির দিন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে। সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি বাদ দিয়ে এই তালিকা করা হয়েছে।

জানা গেছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (১ জুলাই, ২০২৫ থেকে ৩০ জুন, ২০২৬ পর্যন্ত) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্লাস ছুটি ছিল মোট ৭৫ দিন। আর অফিস ছুটি ছিল ২৩ দিন।

তবে এবার ক্লাস ছুটি দিন কমলেও বাড়ছে অফিস ছুটির দিনক্ষণ। তালিকার তথ্যমতে, এবার মোট ৭১ দিন ক্লাস ছুটি আর অফিস ছুটি ২৭ দিন। সে হিসেবে ৪ দিন ক্লাস ছুটি কমার বিপরীতে অফিস ছুটি বাড়ছে ৪ দিন।

ছুটির তালিকায় বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ও ছাত্র সংসদ নির্বাচনের দিন ক্লাস ছুটি থাকবে।

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬