ঢাকা বিশ্ববিদ্যালয়

ভিসির ক্ষমতা কমাতে গঠিত নিয়াজ প্রশাসনের সেই এসএমটি বাতিল সিন্ডিকেটে

৩০ জুন ২০২৬, ০৪:৩৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) পদে যিনি থাকেন, তিনি প্রশাসনিক ও একাডেমিক যেকোনো বিষয়ে এককভাবে সর্বোচ্চ সিদ্ধান্ত নিতে পারেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়িত্ব নিয়ে তৎকালীন ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদটির ক্ষমতা কমাতে উচ্চপর্যায়ের একটি প্রশাসনিক সমন্বয়কারী কাঠামোর চালু করেছিলেন।

সেটির নাম দেওয়া হয়েছিল সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি)। তবে গত মার্চে অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম নতুন ভিসির দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে সেটির কার্যক্রম স্থগিত করেন। পরবর্তীতে গত মে মাসে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের নিয়মিত সভায় সেটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

সিনেটের বার্ষিক অধিবেশন ২০২৬-এ এক সদস্যের প্রশ্নের উত্তরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ তথ্য জানিয়েছে। সোমবার (২৯ জুন) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য ও সিনেট সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে সদস্যরা নির্ধারিত সময় বক্তব্য রাখেন। এছাড়া এর আগে এসব সদস্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একাধিক লিখিত প্রশ্ন দিয়েছিলেন। অধিবেশনে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত প্রশ্নের লিখিত উত্তরগুলো সরবরাহ করা হয়।

সিনেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা একটি লিখিত প্রশ্ন দিয়েছিলেন। সেখানে বলা হয়, ‘বিশ্বাবিদ্যালয় পরিচালনায়-৭৩ এর আদেশ অনুযায়ী ডিনস কমিটি এবং সিনিয়র ম্যানেজমেন্ট কমিটি কোনো বৈধ কর্তৃপক্ষ (authority) নয়। এ দুই ব্যবস্থা কেন বিলোপ করা হবে না?’

লিখিত উত্তরে ঢাবি প্রশাসন জানিয়েছে, ‘ডিনস কমিটি সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত একটি বডি; যেখানে একাডেমিক এবং প্রশাসনিক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। এছাড়া গঠিত সিনিয়র ম্যানেজমেন্ট কমিটি সিন্ডিকেট (০৭.০৫.২০২৬) কর্তৃক বাতিল করা হয়েছে।’

এর আগে নিয়াজ প্রশাসন লিখিত বক্তব্যে সিনিয়র ম্যানেজমেন্ট টিম গঠনের বিষয়ে বলেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি) হলো বিশ্ববিদ্যালয়ের উচ্চপর্যায়ের একটি প্রশাসনিক সমন্বয়কারী কাঠামো, যা উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম দক্ষভাবে বাস্তবায়নে সহায়তা করে। এই টিমে উপাচার্য, দুই উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ও প্রক্টর রয়েছেন। এসএমটি গঠনের মধ্য দিয়ে উপাচার্য তাঁর নিরঙ্কুশ ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাদেশ আছে, সেখানে এমন টিম গঠনের কোনো নীতিমালা আছে কি না—এমন প্রশ্নে সেই সময় প্রক্টরের দায়িত্ব পালন করা অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও ডিন’স কমিটি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ফোরাম। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৭৩–এ এমন নীতি না থাকলেও সিন্ডিকেট এটি গঠন করেছে। ফলে অধ্যাদেশ–২–এ এটি সংযুক্ত হবে।

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে, গত ১৬ মার্চ বিকেলে অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ভিসির দায়িত্ব নিয়ে ঘণ্টা দুয়েকের মধ্যে এসএমটির কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেন রেজিস্ট্রারকে। এরপর সেদিন সন্ধ্যায় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারকে কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন নিয়োগ দেন ভিসি ড. এবিএম ওবায়দুল। অপরদিকে, এসএমটি সক্রিয় থাকলে ভিসি তার দুই উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ও প্রক্টরের সঙ্গে সভা করে এই সিদ্ধান্ত নিতেন বলে সূত্রটি আরও জানিয়েছে।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9