জাবির ৪৩তম সিনেট অধিবেশন শুরু, সাড়ে তিন দশক পর অংশ নিলেন শিক্ষার্থী প্রতিনিধি

২৭ জুন ২০২৬, ০৪:৩৭ PM
বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে অধিবেশন শুরু হয়

বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে অধিবেশন শুরু হয় © টিডিসি

‎‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিনেটের ৪৩তম বার্ষিক অধিবেশন শুরু হয়েছে। এ অধিবেশনে দীর্ঘ সাড়ে তিন দশক পর বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষার্থী প্রতিনিধিদের অংশগ্রহণ করেন।
‎
‎শনিবার (২৭ জুন) বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও ৪টায় বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে এ অধিবেশন শুরু হয়।
‎
‎১৯৭৩ সালে জাতীয় সংসদে পাস হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৭৩-এর ১৯(১)(ক) ধারা অনুযায়ী সিনেটে পাঁচজন শিক্ষার্থী প্রতিনিধির অন্তর্ভুক্তির বিধান রয়েছে। তবে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী এ পাঁচটি আসন সংরক্ষিত থাকলেও তিন দশকের বেশি সময় ধরে সেগুলো কার্যত শূন্য ছিল।
‎
‎সম্প্রতি জাকসুর তৃতীয় কার্যনির্বাহী সভায় নির্বাচিত প্রতিনিধিদের মধ্য থেকে পাঁচজনকে সিনেট সদস্য হিসেবে মনোনীত করা হয়। এর মাধ্যমে দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদে শিক্ষার্থীদের সাংবিধানিক প্রতিনিধিত্ব পুনঃপ্রতিষ্ঠিত হলো।
‎
‎সিনেটে অন্তর্ভুক্ত পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি হলেন জাকসুর সহকারী সাধারণ সম্পাদক (পুরুষ) ফেরদৌস আল হাসান, সহকারী সাধারণ সম্পাদক (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা, পরিবেশ ও প্রকৃতিবিষয়ক সম্পাদক সাফায়েত মীর, সমাজসেবা সম্পাদক আহসান লাবিব ও কার্যনির্বাহী সদস্য আবু তালহা।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬