নাটকীয়ভাবে সিদ্ধান্ত পরিবর্তন, সিনেটে যাচ্ছেন জাবির নতুন দুই শিক্ষার্থী প্রতিনিধি

২৭ জুন ২০২৬, ০৩:২১ PM
সিনেটে নতুন দুই শিক্ষার্থী প্রতিনিধি

সিনেটে নতুন দুই শিক্ষার্থী প্রতিনিধি © টিডিসি ফটো

নানা নাটকীয়তা, আইনি জটিলতা ও শেষ মুহূর্তের সিদ্ধান্ত পরিবর্তনের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে নতুন দুই সদস্যকে মনোনীত করা হয়েছে। জাকসুর সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আহসান লাবিব এবং কার্যনির্বাহী সদস্য মো. আবু তালহা এবার সিনেটে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবেন।

শনিবার (২৭ জুন) সিনেট অধিবেশন শুরুর প্রায় এক ঘণ্টা আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাকসুর জরুরি অনলাইন কার্যনির্বাহী সভায় তাদের মনোনয়ন চূড়ান্ত করা হয়। সভাটি দুপুর ১২টায় শুরু হয়ে প্রায় পৌনে ২টা পর্যন্ত চলে।

পরে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জরুরি কার্যনির্বাহী সভায় সিনেট সদস্য হিসেবে জাকসুর সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আহসান লাবিব এবং কার্যনির্বাহী সদস্য মো. আবু তালহাকে মনোনীত করা হয়েছে।’

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬