ছাত্রত্ব শেষ হওয়ায় সিনেট অধিবেশনে থাকছেন না জাকসুর ভিপি-জিএস

২৬ জুন ২০২৬, ০৬:৩৫ PM
ভিপি আব্দুর রশিদ জিতু ও জিএস মাজহারুল ইসলাম

ভিপি আব্দুর রশিদ জিতু ও জিএস মাজহারুল ইসলাম © সংগৃহীত

‎আগামী ২৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেট অধিবেশন। দীর্ঘ প্রায় তিন দশক পর এবার জাকসু মনোনীত শিক্ষার্থী প্রতিনিধিরা সিনেট অধিবেশনে অংশ নিতে যাচ্ছেন। তবে জাকসু থেকে ভিপি ও জিএসসহ পাঁচজন শিক্ষার্থী প্রতিনিধিকে মনোনীত করা হলেও বৈধ ছাত্রত্ব শেষ হয়ে যাওয়ায় ভিপি আব্দুর রশিদ জিতু ও জিএস মাজহারুল ইসলাম শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে এবারের সিনেট অধিবেশনে অংশ নিতে পারছেন না।

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ধারা ১৯(১)(ক) অনুযায়ী সিনেটে পাঁচজন শিক্ষার্থী প্রতিনিধির অন্তর্ভুক্তির বিধান রয়েছে। তবে ধারা ১৯(২) অনুযায়ী, শিক্ষার্থী প্রতিনিধিদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব না থাকলে তাঁদের সদস্যপদ বাতিল হবে।

এর আগে, গত ১৬ নভেম্বর জাকসু সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাকসুর পাঁচজন প্রতিনিধিকে সিনেট সদস্য হিসেবে মনোনীত করা হয়। তারা হলেন- জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম, এজিএস (পুরুষ) ফেরদৌস আল হাসান, এজিএস (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা ও পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক শাফায়েত মীর। তবে এই বছর মে মাসে আনুষ্ঠানিকভাবে ছাত্রত্ব শেষ করেন জিএস মাজহারুল ইসলাম এবং নির্দিষ্ট সময়ের মধ্যে স্নাতকোত্তর সম্পন্ন করতে ব্যর্থ হওয়ায় ছাত্রত্ব হারিয়েছে ভিপি আব্দুর রশিদ জিতু। 

‎বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী, সিনেট অধিবেশনের পূর্বেই ছাত্রত্ব শেষ হওয়ায়, ভিপি-জিএসের সিনেট সদস্য পদ বাতিল হয়েছে। তাই এবারের জাবি সিনেট অধিবেশনে বহুদিন পর অংশ নিতে যাওয়া শিক্ষার্থী প্রতিনিধিদের মধ্যে থাকতে পারবে না ভিপি-জিএস।

‎জাকসু জিএস মাজহারুল ইসলাম বলেন, উপাচার্য মহোদয় আমাদের জানিয়েছেন নীতিগতভাবে সিনেটে আমার এবং জিতু ভাইয়ের অংশ নেওয়ার সুযোগ নেই। আমি নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অংশ নিবো না। আমাদের পরিবর্তে কারা শিক্ষার্থীদের প্রতিনিধি হবে সে বিষয়ে আজ আলোচনাসাপেক্ষ সিদ্ধান্ত নেওয়া হবে।

‎জাকসুর ভিপি ও জিএসের সিনেট অধিবেশনে অংশগ্রহণ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সিনেট সচিব এ বি এম আজিজুর রহমান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক্ট ১৯৭৩-এর ১৯(২) অনুযায়ী ছাত্রত্ব না থাকলে কেউ ছাত্র প্রতিনিধি হিসেবে সিনেটে অংশগ্রহণ করতে পারেন না। জাকসুর ভিপি ও জিএসের ছাত্রত্ব না থাকায় চিঠি পাঠানো হয় নি।

‎এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জাকসুর সভাপতি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, আগামীকাল তারা সিনেট অধিবেশনে অংশগ্রহণ করতে পারছেন না। কারণ, সিনেট সদস্যপদ সংক্রান্ত গঠনতন্ত্রের সঙ্গে জাকসুর গঠনতন্ত্রের একটি সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়েছে। সিনেটের গঠনতন্ত্র অনুযায়ী শিক্ষার্থীদের ছাত্রত্ব শেষ হলে তাদের সিনেট সদস্যপদও বাতিল হয়ে যায়। তবে একই পরিস্থিতিতে জাকসুর সদস্যপদ বহাল থাকে। এ অসামঞ্জস্য দূর করতে গঠনতন্ত্র সংশোধনের প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে আমরা ইতোমধ্যে একটি কমিটিও গঠন করেছি।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9