ছাত্রদের রাজাকার, ছাত্রীদের হিজাবের কটূক্তিকারী ঢাবির সেই অধ্যাপককে বিভাগ থেকে অব্যাহতি

২৩ জুন ২০২৬, ১০:৪১ PM
অধ্যাপক ড. মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া

অধ্যাপক ড. মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া © টিডিসি সম্পাদিত

জুলাই আন্দোলনকালে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া। আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক উপ-কমিটির সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের জীববিজ্ঞান অনুষদের যুগ্ম আহ্বায়কও তিনি। 

 এছাড়া তার বিরুদ্ধে অভিযোগ, গত ৫ আগস্টে পটপরিবর্তনের আগে ক্লাসে শিক্ষার্থীদের তিনি নানাভাবে হেনস্তা করতেন। হিজাব-নিকাব পরিধান করা ছাত্রীদের করতেন কটূক্তি। তাছাড়া তাদের বৈবাহিক ও পারিবারিক জীবন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতেন তিনি।

২০২৫ সালের ৩ মে দ্য ডেইলি ক্যাম্পাসে এই অধ্যাপককে নিয়ে  ‘ছাত্রদের রাজাকার, ছাত্রীদের হিজাবের কটূক্তিকারী অধ্যাপকের বিচার চান শিক্ষক-শিক্ষার্থীরা—অনীহা প্রশাসনের’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়েছিল। অবশেষে এক বছরের বেশি সময় পর তাকে বিভাগের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেটের এক সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, অধ্যাপক ড. মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়াকে বিভাগের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাময়িক বরখাস্ত আর বিভাগের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া এক নয়। বিভাগের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলে তিনি নিয়ম অনুযায়ী, বেতন-ভাতা পেয়ে থাকেন। তবে সাময়িক বরখাস্ত হলে সুযোগ-সুবিধা কিছু কমে।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9