ভিপি-জিএস ছাড়া ভিসির সঙ্গে দেখা করতে পারছেন না ডাকসুর সর্ব মিত্র?

২১ জুন ২০২৬, ০২:৩৪ PM , আপডেট: ২১ জুন ২০২৬, ০২:৪৯ PM
ডাকসুর সর্বমিত্র

ডাকসুর সর্বমিত্র © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের সঙ্গে দেখা করতে পারছেন না ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্ব মিত্র চাকমা। উপাচার্যের দপ্তর থেকে তাকে জানিয়ে দেওয়া হয়েছে, ভিপি, জিএস ও এজিএস ছাড়া অন্য কারও সঙ্গে উপাচার্য সাক্ষাৎ করবেন না। 

আজ বরিবার ( ২১ জুন) দুপুরে সর্ব মিত্র ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রাইভেট গ্রুপ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ -২’ এক পোস্টে  এমন অভিযোগ তোলেন তিনি। 

সর্ব মিত্র তার ফেসবুক পোস্টে লিখেন, ‘পরবর্তী ডাকসুর ক্ষেত্রে ভিপি, জিএস, এজিএস পদ রেখে বাকি সম্পাদক ও সদস্য পদ বাতিল করা হোক। নির্বাচনে হবে মাত্র ৩ টি পদে। বলছি কারণ, ইন্সুরেন্স বিষয়ে মাননীয় উপাচার্য স্যারের সাথে দেখা করার জন্য এপোয়েন্টমেন্ট চাইছি গত সপ্তাহ থেকে। স্যারের পিএস জানিয়েছেন, স্যার আমাকে বলতে বলেছেন তিনি ভিপি, জিএস ব্যতীত অন্যদের সাথে সাক্ষাৎ করবেন না। তার সাথে সাক্ষাৎ করতে হলে সাথে ভিপি বা জিএসকে নিয়ে যেতে হবে।’

তিনি পোস্টে আরও লিখেন, ‘আমি উপাচার্য স্যারের পিএসকে স্পষ্ট জানিয়েছি, একজন ভিপি যেভাবে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন সদস্যও প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। এই নিয়ম টোটালি ইনকারেক্ট, ডাকসু পরের বিষয় , একজন জেনারেল স্টুডেন্টেরও অধিকার আছে উপাচার্যের অফিসে যৌক্তিক দাবি নিয়ে যাবার। পূর্ববর্তী ভিসির কাছে যৌক্তিক দাবি নিয়ে যেতে ডাকসু বা হল সংসদের আগে থেকে এপয়েনমেন্ট লাগত না, যৌক্তিক দাবি শুনতেন, আজ আবার নতুন নিয়ম!’

সর্বমিত্রের অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপাচার্য পিএস আব্দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘স্যার (উপাচার্য) তো ক্যাম্পাসে নেই, স্যার চট্টগ্রামে। স্যার বলছে যে ডাকসু অবশ্যই আসবে। ভিপি-জিএস ও ডাকসু প্রতিনিধিদের সাথে নিয়ে আসবে। এইটা হইলো স্যারের কথা। স্যার আমাকে যেভাবে নির্দেশনা দিছে ডাকসু অবশ্যই সেভাবে ১০০ বার আসবে। কিন্তু ডাকসু প্রতিনিধিদের সাথে আসবে। এখন সিঙ্গেললি যদি ডাকসুর প্রতিনিধিদলের সদস্য বারবার আসে, তাইলে কি ভাইস চ্যান্সেলরের কাজ করা সম্ভব?’

'উপাচার্য শুধু ডাকসুর ভিপি, জিএস ও এজিএস-এর  সাথেই শুধু দেখা করবে' এমনকিছু বলেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না ব্যাপারটা তা নয়, আমি বলেছি ডাকসুর প্রতিনিধি অবশ্যই আসবে, ডাকসুর ভিপি-জিএসসহ সবাই আসবে কথা বলবে। আমাকে স্যার বলেছে যে যে কোনো ইস্যুতে ডাকসু অবশ্যই আসবে। ভিপি-জিএস ও এজিএসসহ প্রতিনিধিদল দেখা করবে। ডাকসু থেকে একজন একজন করে এসে দেখা করাটা ঠিক হবে না। স্যার এ কথা বলেছে আমাকে।’

ট্যাগ: ডাকসুর
জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক রাঙাতে পারলেন না ক্লপ-জাভি
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এনসিপি নেতার মরদেহ উদ্ধার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারের বদলি
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্পের সঙ্গে বৈঠক করে বরখাস্ত হলেন কোস্টারিকার পররাষ্টমন…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেটের ১০ টাকা পরিশোধে তর্ক, ইবি শিক্ষার্থীকে মারধরের অভ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন ট্রাম্প
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬