জাবিতে জুলাই হামলার বিচার: ৮ ঘণ্টার বৈঠকেও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সিন্ডিকেট

১৬ জুন ২০২৬, ১২:০৭ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চূড়ান্ত বিচার নিশ্চিতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভা টানা প্রায় আট ঘণ্টা চললেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে সিন্ডিকেট সভা শুরু হয়ে রাত সাড়ে ১১ টা পর্যন্ত টানা সিন্ডিকেট সভা চললেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি প্রশাসন ।

জানা যায়, সভায় জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলায় অভিযুক্তদের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এবং তাদের আত্মপক্ষ সমর্থনের বিষয়গুলো নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য জানান, অভিযুক্তদের বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে সদস্যদের মধ্যে দীর্ঘ আলোচনা হলেও ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে রাত পর্যন্ত বৈঠক চললেও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিন্ডিকেট সদস্য জানান, সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে আনা অভিযোগ, তদন্ত কমিটির সুপারিশ এবং বিধি-বিধানের বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টির গুরুত্ব বিবেচনায় সিন্ডিকেট সদস্যরা বিস্তারিত আলোচনা করছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে সিন্ডিকেট সূত্রে জানা গেছে, আলোচনা শেষে সিদ্ধান্তে পৌঁছানো গেলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে।

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। এর ধারাবাহিকতায় গত ১৮ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ২৮৯ জন ছাত্রলীগ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার এবং নয়জন শিক্ষক, দুইজন কর্মকর্তা ও একজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এবার তাদের বিরুদ্ধে চূড়ান্ত প্রশাসনিক ব্যবস্থা নির্ধারণের লক্ষ্যে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
  • ১৬ আগস্ট ২০২৬
লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার
  • ১৬ আগস্ট ২০২৬
এডমিশন ফেস্ট উদ্বোধন করল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
  • ১৬ আগস্ট ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
  • ১৬ আগস্ট ২০২৬
হর্ন বাজিয়ে ভাল্লুকের ঘুম ভাঙানোয় গুনতে হলো ৭ লাখ টাকা জরিম…
  • ১৬ আগস্ট ২০২৬
মমতা সরকারের সাবেক মন্ত্রীর মরদেহ উদ্ধার, পাশে পাওয়া গেল চি…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage