রাজধানীর বুড়িগঙ্গায় লাশ, সঙ্গে মিলল জাবির আইডি কার্ড

১৪ জুন ২০২৬, ০৭:০৮ PM
জাবি শিক্ষার্থীর আইডি কার্ড

জাবি শিক্ষার্থীর আইডি কার্ড © টিডিসি ফটো

রাজধানীর বসিলা সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের এক শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম দীপ মজুমদার। তিনি বিশ্ববিদ্যালয়ের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বসিলা এলাকায় বুড়িগঙ্গা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এসে নদী থেকে ভাসমান অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।

দীপ মজুমদারের সহপাঠীদের কাছ থেকে জানা গেছে, গত পরশু দিন (১২ জুন) বাসা থেকে পরিবারের সাথে রাগারাগি করে বের হয়ে যান দীপ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং পরিবারের সাথে কোনো যোগাযোগ ছিল না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করার পরও তার কোনো সন্ধান না পাওয়ায় গতকাল (১৩ জুন) দীপের মা সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ট্যাগ: জাবি
কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র হাতে মুখোশধারীদের তাণ্ডব, লুট ৫…
  • ২০ অক্টোবর ২০২৬
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
কাজে যাওয়ার পথে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের, আহত ২ বন্ধু
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব …
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
পূজা দেখতে বেরিয়ে প্রাণ গেল ভাই-বোনের
  • ১৯ অক্টোবর ২০২৬