বিশ্বকাপজুড়ে বড় পর্দায় খেলা দেখানোর উদ্যোগ জাকসুর

১৩ জুন ২০২৬, ০৯:৫৯ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

ফিফা ফুটবল বিশ্বকাপকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।

জাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার (১৪ জুন) রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চ প্রাঙ্গণে কাতার ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচ প্রদর্শনের মাধ্যমে এ আয়োজনের সূচনা হবে। একই দিনে রাত ৪টায় ব্রাজিল ও মরক্কোর ম্যাচও দেখানো হবে।

আয়োজক সূত্রে জানা যায়, প্রথম পর্যায়ে মুক্তমঞ্চ প্রাঙ্গণে বড় পর্দা স্থাপন করা হলেও পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বটতলা ও জাকসু প্রাঙ্গণেও বড় পর্দা স্থাপনের পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে ক্যাম্পাসের তিনটি স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে জাকসুর ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরন বলেন, শিক্ষার্থীদের আগ্রহ ও দাবির বিষয়টি বিবেচনায় নিয়েই আমরা এই আয়োজন করেছি। শুরুতে মুক্তমঞ্চে খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে আরও দুটি স্থানে বড় পর্দা স্থাপন করা হবে। যেহেতু খেলা রাতের বেলায় অনুষ্ঠিত হবে, তাই সবাইকে নিরাপত্তার বিষয়ে সচেতন থাকতে হবে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা চোখে পড়লে দ্রুত নিরাপত্তা অফিসে যোগাযোগ করার অনুরোধ জানাই।

শিক্ষার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, বিশ্বকাপ উপলক্ষ্যে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি খেলা প্রদর্শনের স্থানগুলোতেও অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন থাকবে।

যুবককে অপহরণের ঘটনায় বিএনপি সভাপতিসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা
  • ০৬ জুলাই ২০২৬
চসিক মেয়রের দাবি— দুই দিনের বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, অথচ ২…
  • ০৬ জুলাই ২০২৬
দিনাজপুর বোর্ডে এইচএসসি ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ২৮৫২, বহি…
  • ০৬ জুলাই ২০২৬
এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশ চলাকালে বিস্ফোরণ
  • ০৬ জুলাই ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী উপাচার্য বদরুজ্জামান ভূঁ…
  • ০৬ জুলাই ২০২৬
জনগণকে প্রতিশ্রুতি দিলেও বিদ্যুৎ সংকট সমাধানে বাজেটে কার্যক…
  • ০৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence