চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরেক প্রো-ভিসি নিয়োগ

০৯ জুন ২০২৬, ০৭:১০ PM
ড. মো. সফিকুল ইসলাম

ড. মো. সফিকুল ইসলাম © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. সফিকুল ইসলাম। তিনি বর্তমানে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩’ এর ১৪(১) ধারা অনুযায়ী তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ।

নিয়োগের শর্তানুযায়ী, উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে ড. মো. সফিকুল ইসলামের এই নিয়োগের মেয়াদ তাঁর যোগদানের তারিখ হতে আগামী ৪ (চার) বছর পর্যন্ত কার্যকর থাকবে। তবে এর মধ্যে তাঁর অবসরের তারিখ চলে এলে প্রজ্ঞাপন অনুযায়ী যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন।

শর্তে আরও উল্লেখ করা হয়, তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন ও ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। এছাড়া দায়িত্ব পালনকালীন তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

নতুন উপ-উপাচার্য হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে যে কোনো সময় বাতিল করার ক্ষমতা রাখেন।

৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবিতে প্রো-ভিসির বিরুদ্ধে পরীক্ষার খাতা হারিয়ে ফেলার অভিযোগ…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬
চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬