ঢাবির গ্রন্থাগারে ‘নিউ অ্যারাইভাল’ তালিকায় মুজিব-হাসিনাকে নিয়ে প্রচ্ছদের ম্যাগাজিন

০৭ জুন ২০২৬, ০৯:১৮ PM , আপডেট: ০৭ জুন ২০২৬, ০৯:৪৫ PM
ঢাবির গ্রন্থাগারে ‘নিউ অ্যারাইভাল’ তালিকায় এখনও মুজিব-হাসিনাকে নিয়ে প্রচ্ছদের ম্যাগাজিন

ঢাবির গ্রন্থাগারে ‘নিউ অ্যারাইভাল’ তালিকায় এখনও মুজিব-হাসিনাকে নিয়ে প্রচ্ছদের ম্যাগাজিন © টিডিসি ফটো

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে পলায়নের দুবছরের কাছাকাছি হয়ে গেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে নতুন আসা (নিউ অ্যারাইভাল) সাময়িকীর তালিকায় এখনও রয়ে গেছে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির আদেশ হওয়া শেখ হাসিনাকে নিয়ে প্রচ্ছদের ম্যাগাজিন। তাছাড়া রয়েছে মুজিব শর্তবর্ষের লোগো সংবলিত জার্নাল এবং বিশ্ববিদ্যালয়টির সাবেক আওয়ামীপন্থী উপাচার্য অধ্যাপক মাকসুদ কামালের ছবি সংবলিত পত্রিকাও।

গ্রন্থাগার কর্তৃপক্ষের নজরে না আসলেও বিষয়টি গ্রন্থাগারে পড়তে আসা শিক্ষার্থীদের চোখ ফাঁকি দিতে পারেনি। এ নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। পরে আজ রবিবার (৭ জুন) দুপুরে সরেজমিনে গ্রন্থাগারের রেফারেন্স শাখায় গিয়ে ঘটনার সত্যতা পেয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস।

গ্রন্থাগারে ‘নিউ অ্যারাইভাল’ তালিকায় হাসিনাকে নিয়ে প্রচ্ছদের ম্যাগাজিন

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের রেফারেন্স শাখাটি নিচতলায় অবস্থিত। গ্রন্থাগারে প্রবেশ করতেই মূল ফটকের ডান পাশে রেফারেন্স শাখায় রাখা নিউ অ্যারাইভাল (সাময়িকী) টেবিলের মধ্যে শেখ হাসিনার প্রচ্ছদের ম্যাগাজিন সংবলিত ‘এলকপ মাসিক বুলেটিন’ দেখা গেছে।

তাছাড়া মুজিব শর্তবর্ষের লোগো সংবলিত অন্তত তিনটি জার্নালের পাশাপাশি ২০২৪ সালের ১৫ মার্চ প্রকাশিত ২টি ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বার্তা’ও দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় বার্তায় (বিশ্ববিদ্যালয় জনসংযোগ শাখার মাসিক পত্রিকা) সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামালের ছবি রয়েছে।

সাময়িকীর তালিকায় এখনও রয়ে গেছে আওয়ামীপন্থী ভিসির ছবি সংবলিত পত্রিকাও

এ বিষয়ে গ্রন্থাগারের রেফারেন্স শাখার দায়িত্বরত কর্মকর্তা ও সহকারী গ্রন্থাগারিক রুবেল মিয়া দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ডিসপ্লে টেবিলে এই সাময়িকীগুলো ছিল। যেটা নিচতলা থেকে দোতলায় নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু নিয়ে যাওয়া হয়নি। ফলে আগের সাময়িকীগুলো সেখানে রয়ে গেছে।

তিনি আরও বলেন, ডিসপ্লে টেবিলটা দোতলায় আনলেই আমরা সাম্প্রতিক যে সাময়িকীগুলো আসবে সেগুলো এখানে ডিসপ্লে করব। ওখানে যেই বিতর্কিত শেখ হাসিনার ছবি আছে। আমাদের পিয়নকে ডেকে সরানোর ব্যবস্থা করছি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের উপ-গ্রন্থাগারিক মিসেস মোনোয়ারা বেগম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি জানি না এটা (শেখ হাসিনার ছবি সংবলিত ঢাকা বিশ্ববিদ্যালয় বার্তা ও সাময়িকী) কীভাবে এখনো সেখানে রয়েছে। আমরা বিষয়টা এখনি দেখছি এবং সেখান থেকে সরিয়ে দিচ্ছি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের (ভারপ্রাপ্ত) গ্রন্থাগারিক অধ্যাপক ড. কাজী মোস্তফা গাউসুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি এত সূক্ষ্মভাবে জিনিসটা দেখিনি। যেকোনো কারণেই হোক আমার চোখ এড়িয়ে গেছে। তবে এখন থেকে এটা অবশ্যই দেখব। এত বড় গ্রন্থাগার, এতগুলো লোকবল আমাদের আরও আগে খেয়াল করা উচিত ছিল বিষয়টি। যেহেতু বিষয়টি আমার নজরে এসেছে সাময়িকীগুলো সরানোর যথাযথ ব্যবস্থা নিচ্ছি।

প্রসঙ্গত, সাময়িকী (Periodical) হলো নির্দিষ্ট সময় অন্তর—যেমন সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক—নিয়মিত বিরতিতে প্রকাশিত যেকোনো পত্রিকা বা জার্নাল। এটি সংবাদপত্র, ম্যাগাজিন বা গবেষণাধর্মী প্রকাশনা হতে পারে, যা সাহিত্য, বিজ্ঞান, বিনোদন বা সমসাময়িক নানা তথ্যের সমন্বয়ে তৈরি হয়।

কাশিমপুর কারাগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখ…
  • ১৮ জুলাই ২০২৬
২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
  • ১৮ জুলাই ২০২৬
ফাইনালে আর্জেন্টিনা-স্পেনের কোন জার্সি পরবে, জানাল ফিফা
  • ১৮ জুলাই ২০২৬
সংস্কারের এক মাসেই ভাঙল ৩৮ লাখ টাকার সড়ক, ক্ষুব্ধ এলাকাবাসী
  • ১৮ জুলাই ২০২৬
শেখ হাসিনার দেশে ফেরা : ‘ঘোষণা’ কম, ‘জল মাপা’ই বেশি?
  • ১৮ জুলাই ২০২৬
ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence