ঢাবির হলের প্রধান ফটকে তোফায়েল আহমেদের শোক ব্যানার টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ

০৬ জুন ২০২৬, ১২:৪৯ AM
নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার

নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রধান ফটকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সদ্য প্রয়াত নেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করে ব্যানার টাঙিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। তোফায়েল আহমেদ হলটির সাবেক আবাসিক শিক্ষার্থী।

শুক্রবার (৫ জুন) ভোর সাড়ে ৪টার দিকে হলের প্রধান ফটকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক সম্পাদক শেখ মোহাম্মদ নাঈমসহ ৪ জন নেতাকর্মী ব্যানার টাঙিয়ে দ্রুত সটকে পড়েন। পরে এ ঘটনার ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো নুরুল আমিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিষয়টি নিয়ে আমি সম্পূর্ণ অবগত নই। হলে গিয়ে খবর নিয়ে দেখব আসলে বিষয়টি কি। তারপর বলতে পারব।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রক্টর ইসরাফিল রতন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঘটনাটি কিছুক্ষণ আগে আমি জানলাম। সেটা কখন লাগিয়েছে এটা একটু দেখার চেষ্টা করছি, কথা বলছি। কারা ছিল হলে, হল প্রশাসনের সামনে কীভাবে এটা করল সেই বিষয়ে দেখছি।

এর আগে গত ১ জুন সকালে ডাকসু ভবনের সামনে নিষিদ্ধ ঘোষি ছাত্রলীগের ব্যানারে মানববন্ধনকারীদের একজন আজকের ঘটনার সাথেও জড়িত, একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা কেন নিচ্ছে না এমন প্রশ্নের জবাব তিনি বলেন, আমাদের পক্ষ থেকে অলরেডি থানায় তাদের নামে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সেটা হয়তো মামলা আকারে যাবে, পুলিশ সরাসরি এটা দেখছে। আর আমি দেখি জহুরুল হক হলের ওই সময় কারা ডিউটিতে ছিল, তারা কী করছিল, এসব বিষয়ে আমি তথ্য নিচ্ছি।

প্রসঙ্গত, গত সোমবার (১ জুন) সকাল আটটায় ডাকসু ভবনের সামনে মাথায় হেলমেট ও মুখে কালো কাপড় বেঁধে ব্যানার হাতে কর্মসূচি পালন করেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী। 

ইতালিতে বছরে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেধাবী শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ না দিলে ভবিষ্যৎ অন্ধকার …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেল সড়ক বিভাজকে 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মধুর ক্যান্টিনকে ‘ইশারাত মঞ্জিল’ নামে ফেরানোর অপচেষ্টা চলছে…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৪১ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9