মুসলিম শিক্ষার্থীদের জন্য ৩ গরু ও ননমুসলিমদের জন্য ছাগল কুরবানি দেবে ঢাবি শিবির

২৭ মে ২০২৬, ০৪:২৫ PM , আপডেট: ২৭ মে ২০২৬, ০৪:৩৪ PM
ঢাবি ছাত্রশিবির

ঢাবি ছাত্রশিবির © সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত হবে 'দস্তরখান-এ-ঈদ' শীর্ষক ব্যতিক্রমী এক অনুষ্ঠান। ঈদের দিন হলে অবস্থানরত শিক্ষার্থীর কাছে রাতে খাবার পৌঁছে দেওয়া হবে। 

ঈদুল আজহার নামাজ শেষে গরু ও খাসিগুলো হাজী মুহাম্মদ মহসিন হল খেলার মাঠে কুরবানি করা হবে। এরপর রান্না শেষে রাতের খাবার হিসেবে হলে হলে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে কুরবানির মাংস। 

শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মো. মিফতাহুল হোসাইন আল মারুফ বলেন, ত্যাগ, কুরবানি, তাকওয়া ও ভ্রাতৃত্বের মহান শিক্ষা নিয়ে সমাগত পবিত্র ঈদুল আযহা। ঈদের দিন আবাসিক হলে অবস্থানরত ঢাবি শিক্ষার্থীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগির লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজন করতে যাচ্ছে 'দস্তরখান-এ-ঈদ'। এ আয়োজনের অংশ হিসেবে ঈদের দিন রাতে হলে অবস্থানরত প্রত্যেক শিক্ষার্থীর কাছে রাতের খাবার পৌঁছে দেওয়া হবে।

শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি কাজী আশিক বলেন, ইসলামী ছাত্রশিবির প্রতি বছর ঈদেই কুরবানি করে থাকে। তবে ৫ আগস্টের পর থেকে এখন বড় পরিসরে আয়োজন করার পরিবেশ তৈরি হয়েছে। 

তিনি আরও বলেন, এবারের ঈদে আমরা মুসলিম শিক্ষার্থীদের জন্য তিনটি গরু কুরবানি করব, আর ননমুসলিম শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী সংখ্যা অনুপাতে যত গুলো খাসি প্রয়োজন হয় ততগুলো কুরবানি করা হবে।  

শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ মহিউদ্দীন খান বলেন, ক্যাম্পাসে অবস্থানরত এবং শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবির বহু বছর ধরেই কুরবানির আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবারও ঈদের দিন রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমাদের আয়োজনের নাম 'দস্তরখান-এ-ঈদ'।

তিনি আরও বলেন, এ আয়োজনের জন্য ইতোমধ্যে ৩টি গরু ক্রয় করা হয়েছে। হলে অবস্থানরত যে সকল মুসলিম ও ননমুসলিম ঢাবি শিক্ষার্থী গত ২৫ মে তারিখে মধ্যে আমাদের হলে অবস্থানের তথ্য জানিয়েছেন, ঈদের দিন রাতে হলে তাদের খাবার পৌঁছে দেওয়া হবে। যারা এখনো তথ্য দেয়নি, তাদেরকেও ঈদের দিন হলে অবস্থানের তথ্য দেওয়ার জন্য আহ্বান করছি।

দুর্ঘটনার শিকার ইবির অ্যাম্বুলেন্স, ড্রাইভারসহ আহত ২
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১২ শিক্ষার্থী, ৬ সদস্যের ত…
  • ০১ অক্টোবর ২০২৬
সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬
পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬