চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রকে ছুরিকাঘাত বহিরাগত ব্যক্তির

২১ মে ২০২৬, ০৪:০৪ PM
শিক্ষার্থীকে ছুরিকাঘাত

শিক্ষার্থীকে ছুরিকাঘাত © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে পৌঁছালে বিষয়টি প্রকাশ্যে আসে।

জানা গেছে, আহত শিক্ষার্থীর নাম এস এম ফয়সাল হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। হামলায় তার ডান হাতের পেশি ও আঙুলে গুরুতর জখমের পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনার পর সহপাঠীরা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি বলেন, গতকাল আমি আমার স্ত্রীকে নিয়ে ফরেস্ট্রি এলাকার একটি স্থানে বসেছিলাম। এ সময় দুইজন সন্দেহভাজন ব্যক্তি আমাদের দিকে বারবার উঁকিঝুঁকি দিচ্ছিল। বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় আমি তাদের একজনকে ডেকে জিজ্ঞাসা করি। তখন সে গরু খোঁজার কথা বলে বাজে ব্যবহার করতে থাকে।

ভুক্তভোগী ফয়সাল বলেন, পরে আমি মাস্টারদা সূর্যসেন হলের ভিপি ও কয়েকজন শিক্ষার্থীকে ফোন দিই। কিছুক্ষণ কথা কাটাকাটির এক পর্যায়ে ওই ব্যক্তি হঠাৎ দৌড়ে পালানোর চেষ্টা করে। সন্দেহ হওয়ায় আমি তাকে ধরে ফেলি।

বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাকেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক মুহাম্মদ টিপু সুলতান বলেন, গতকাল আনুমানিক রাত আটটার দিকে একজন শিক্ষার্থী এসেছিলেন। তার ডান হাতের কনুইয়ের ওপর ছুরির আঘাত ছিল। সেখানে সেলাই দেওয়া হয়েছে। আর তার দুই হাতের আঙুলে ছুরির কয়েকটি ক্ষত ছিল।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মো. কামরুল হোসেন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। আহত শিক্ষার্থীর শারীরিক অবস্থার কারণে তখন বিস্তারিত জানা সম্ভব হয়নি। তার সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হবে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে হামলাকারী বহিরাগত বলে ধারণা করা হচ্ছে। 

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9