চবির আলাওল হল প্রভোস্টের বিরুদ্ধে ‘অসহযোগিতার’ অভিযোগ, অফিসে তালা

২০ মে ২০২৬, ০১:৪২ PM
চবির আলাওল হলের নতুন প্রভোস্টের অফিসকক্ষে তালা দেন হল সংসদের নেতারা

চবির আলাওল হলের নতুন প্রভোস্টের অফিসকক্ষে তালা দেন হল সংসদের নেতারা © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলের নতুন প্রভোস্টের বিরুদ্ধে প্রশাসনিক অসহযোগিতা ও শিক্ষার্থীবান্ধব আচরণের অভাবের অভিযোগ তুলে তার অফিসকক্ষে তালা দিয়েছেন হল সংসদের নেতারা। শিক্ষার্থীদের দাবি, দায়িত্ব গ্রহণের পরও প্রভোস্ট তাদের সঙ্গে কোনো বৈঠক না করে বিভিন্ন সমস্যা সমাধানে উদাসীনতা দেখাচ্ছেন।

বুধবার (২০ মে) বেলা ১১টার দিকে হলের নিচতলার অফিসকক্ষে তালা লাগানো হয়।

তালা লাগানোর বিষয়টি নিশ্চিত করে হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নুরুন্নবী বলেন, ‘১৫ দিন আগে নিয়োগ পান নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী। তিনি আমাদের স্পষ্টভাবে জানিয়েছেন যে হল সংসদের সঙ্গে কোনো প্রকার মিটিং তিনি করবেন না। কারণ, এই মিটিংগুলোতে নাকি চা-নাশতার খরচ হয়, যার কোনো বাজেট নেই।’

হল সংসদের অভিযোগ, ‘এই প্রভোস্ট শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সহযোগিতা করছেন না। ডাইনিংসহ বিভিন্ন বিষয়ে একাধিকবার দেখা করার পরে, পর্যায়ক্রমে আবার সাক্ষাৎ করতে গেলে তিনি আমাদের সম্পাদকদের চিনতে পারেন না এবং কথা শুনতে আগ্রহ দেখান না।’ 

জিএস নুরুন্নবী আরও বলেন, ‘প্রভোস্টের বিরুদ্ধে ঠিকাদার এবং স্টাফদের সঙ্গে দুর্ব্যবহারেরও অভিযোগ রয়েছে। স্টাফদের সঙ্গে বাজে আচরণ করার কারণে তারাও প্রভোস্টের কথা শোনে না এবং প্রভোস্টের হুকুম ছাড়া আমাদের কোনো কথা শোনে না, কাজ করতে চায় না। এই প্রশাসনিক অসহযোগিতা ও প্রভোস্টের আচরণের প্রতিবাদে ছাত্ররা হলের অফিসকক্ষে তালা লাগিয়েছে।’

হল সংসদের অন্য সম্পাদকরা অভিযোগ করে বলেন, ‘প্রভোস্টের অনুমতি ছাড়া কোনো ক্লাব কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না এবং ছোটখাটো সমস্যাগুলোরও সমাধান হচ্ছে না। এছাড়া, প্রভোস্ট সারা রাত হলে অবস্থান করলেও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের সময় না দিয়ে পরদিন সকালেই হল ত্যাগ করেন। দায়িত্বে বসার ১৫ দিন পেরিয়ে যাচ্ছে তবু হল সংসদের নেতাদের সঙ্গে তিনি কোনো মিটিং করেননি।’

এ বিষয়ে জানতে প্রভোস্টকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬