ক্যাম্পাসে হেঁটে দেখতে দেখতে আসার সেই সৌভাগ্য হয়নি: প্রধানমন্ত্রী

১২ মে ২০২৬, ০২:৫৭ PM , আপডেট: ১২ মে ২০২৬, ০৩:০২ PM
ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীরা তারেক রহমানকে ঘিরে ধরছেন

ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীরা তারেক রহমানকে ঘিরে ধরছেন © সংগৃহীত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (১২ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সেই কর্মশালা শেষে দুপুরে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন তিনি।

ঘণ্টাব্যাপী মতবিনিময় সভার শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত শিক্ষার্থীদের বলেন, আপনারা কেমন আছেন সবাই। ভালো আছেন? আপনাদেরকে দেখে খুব ভালো লাগছে।

নিজ ক্যাম্পাস লাইফের স্মৃতিচারণ করে এ সময় তিনি বলেন, মনে হচ্ছে আজকে থেকে ৩৫ বছর আগে ফিরে গেছি।

জানা গেছে, বেলা ১১টার পর সিনেট ভবনে ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে পায়ে হেঁটে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে রওয়ানা দেন তিনি। এসময় ছাত্রদলের নেতাকর্মীদের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে। মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে পৌঁছা পর্যন্ত এই ভিড় লক্ষ্য করা গেছে।

পরে মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে মতবিনিময় সভায় যোগ দিয়ে শুরুতেই তিনি বলেন, ইউজিসির প্রোগ্রাম শেষে আমাকে জিজ্ঞাসা করা হলো, গাড়িতে করে নাকি হেঁটে আসবো এখানে। এতবছর পর ক্যাম্পাসে এসে আমার খুব ইচ্ছে ছিল হেটে একটু দেখতে দেখতে আসব। কিন্তু সেই সৌভাগ্যটি আর হয়নি আমার।

এসময় তিনি মিলনায়তনের বাইরে ছাত্রদলের নেতাকর্মীদের দিকে লক্ষ্য করে তিনি বলেন, বুঝতেই পারছেন, বাইরে দেখে আন্দাজ করতে পারছেন। ইনশা আল্লাহ ক্যাম্পাসে আরেকবার আসতে হবে।

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে পিএসসির সঙ্গে আলোচনা চলছ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র‍্যাকের পৃষ্ঠপোষকতায় ইবিতে স্থাপিত হচ্ছে ‘ক্যারিয়ার হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নারী শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও পুষ্টি নিশ্চিত অত্যন্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারিকরণের ৮ বছর পর ৫ শিক্ষককে এডহক নিয়োগ দিল মন্ত্রণালয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক কুমনে ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না দিলেই লুট-নির্যাতন, যমুনার চরে জিম্মি বাথানমালিকেরা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9