রাকসুর উদ্যোগে আইইএলটিএস কোর্স চালু

০৯ মে ২০২৬, ০৭:২৪ AM
ফ্রি আইইএলটিএস কোর্স

ফ্রি আইইএলটিএস কোর্স © টিডিসি ফটো

শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক মানের প্রস্তুতি নিশ্চিত করতে 'প্রি-আইইএলটিএস অ্যান্ড জব রাইটিং কোর্স (Pre-IELTS and Job Writing Course)' শীর্ষক একটি বিশেষ কোর্স চালু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। তিন মাসব্যাপী এ কোর্স আগামী ১৩ মে থেকে ১৫ আগস্ট পযর্ন্ত অনুষ্ঠিত হবে।

কোর্সটিতে মোট ৩৬টি অফলাইন প্রফেশনাল সেশন থাকবে। প্রতি সপ্তাহে তিন দিন ৯০ মিনিট করে ক্লাস নেওয়া হবে। প্রশিক্ষক হিসেবে থাকবেন নেটিভ আমেরিকান ইংরেজি বিশেষজ্ঞ ও আইইএলটিএস প্রশিক্ষক Tim A Hall, English Olympiad Global-এর অ্যাডজুডিকেটর আতীক উল্লাহ এবং 'Morshed’s Rules of Translation'-এর লেখক গোলাম মোরশেদ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী ইংরেজি শেখার ব্যাপারে আন্তরিক এবং প্রতিদিন ২-৩ ঘণ্টা আত্মচর্চা করতে প্রস্তুত, শুধুমাত্র তারাই এ কোর্সে আবেদন করতে পারবেন। কোর্সটিতে সর্বোচ্চ ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন।

কোর্সের পাঠ্যসূচিতে রয়েছে Phonics and Phonetics, English Speaking Development, IELTS Speaking Mastery, Academic Essay Writing, IELTS Writing Task 1 & 2, Job Application Writing, Public Speaking, Interview English এবং Higher Education Preparation-সহ বিভিন্ন বিষয়।

নিবন্ধনের জন্য ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি এবং ১ হাজার টাকা সিকিউরিটি মানি নির্ধারণ করা হয়েছে। আয়োজকরা জানান, ৮০ শতাংশ উপস্থিতি নিশ্চিত করতে পারলে সিকিউরিটি মানি ফেরত দেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১০ মে’র মধ্যে নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক বি এম নাজমুছ সাকিব বলেন, উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য ইংরেজি দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবছর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ক্যাম্পাসেই প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করবে।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9