ডাকসু ভবনের ক্যাফেটেরিয়ায় রান্না হচ্ছিল পচা মাংস, হাতেনাতে ধরলেন জুমারা

৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৬ PM , আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ PM
ডাকসু ভবনের ক্যাফেটেরিয়ায় রান্না হচ্ছিল পচা মাংস, হাতেনাতে ধরলেন জুমারা

ডাকসু ভবনের ক্যাফেটেরিয়ায় রান্না হচ্ছিল পচা মাংস, হাতেনাতে ধরলেন জুমারা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের নিচতলায় অবস্থিত কলাভবন ক্যাফেটেরিয়ায় রান্না হচ্ছিল পচা মাংস। অবশেষে ডাকসু নেতৃবৃন্দের নিয়মিত অভিযানে হাতেনারে ধরা পড়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা ও কার্যনির্বাহী সদস্য বেলাল হোসাইন অপুসহ কয়েকজন ক্যাফেটেরিয়ার রান্নাঘরে এ অভিযানে নেতৃত্ব দেন।

জানা গেছে, ডাকসু ভবনের নিচতলায় ক্যাফেটেরিয়াটি অবস্থিত। টিএসসির পরিচালক কর্তৃক পরিচালিত এ ক্যাফেটেরিয়া ‘কলাভবন ক্যাফেটেরিয়া’ নামে পরিচিত। সেখানে শিক্ষার্থীদের রাতে খাবারের জন্য পঁচা মাংস রান্না হচ্ছিল।

পরে ক্যাফেটেরিয়ার রান্নাঘরে ফাতিমা তাসনিম জুমা বলেন, শিক্ষার্থীদের জন্য রান্না হচ্ছিল এসব পচা মাংস। পরে ক্যাফেটেরিয়ার ম্যানেজারকে অবহিত করা হলে তিনি উল্টো প্রশ্ন করেন, তাদেরকে আমি পচা মাংস রান্না করতে বলেছি।

তিনি আরও বলেন, এ ধরনের অভিযান চালানো হলে আমাদেরকে ‘মব; করা হয় বলে অভিযোগ করেন অনেকেই। আমরা বিষয়টি প্রক্টরকেও অবহিত করেছি। দেখা যাক, তারা কি ব্যবস্থা নেন। 

সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলেন জামাল মুসিয়ালা, মাঠে কী হয়েছিল
  • ১৮ আগস্ট ২০২৬
জাল নোটসহ স্বামীকে ধরিয়ে দিলেন স্ত্রী
  • ১৮ আগস্ট ২০২৬
স্ত্রী-সন্তানের ফেলে যাওয়া প্রবাসী জামাল মারা গেছেন, গ্রামব…
  • ১৮ আগস্ট ২০২৬
মাদ্রাসার শ্রেণিকক্ষে পাঠদানরত অবস্থায় শিক্ষকের মৃত্যু
  • ১৮ আগস্ট ২০২৬
শিক্ষার্থীকে লাঞ্ছনার অভিযোগে শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে …
  • ১৮ আগস্ট ২০২৬
বুটেক্সে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় ২ নেতাকে …
  • ১৮ আগস্ট ২০২৬
nextjobzimage