ডাকসুর তদন্তে উঠে এল হামলাকারী ২২ ছাত্রদল নেতাকর্মীর নাম

২৭ এপ্রিল ২০২৬, ০৭:১২ PM , আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ PM
ডাকসু

ডাকসু © লোগো

রাজধানীর শাহবাগ থানার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নেতা এবং সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলায় জড়িতদের চিহ্নিত করেছে ‘তদন্ত কমিটি’। ছাত্রদলের ২২ জন নেতাকর্মীকে চিহ্নিত করে অভিযুক্তদের তালিকা-প্রমাণসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ সোমবার (২৭ এপ্রিল) বিকেলে ভিসি কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই তালিকা হস্তান্তর করা হয়।

এর আগে গত ২৩ এপ্রিল সন্ধ্যার পর শাহবাগ এ হামলার ঘটনা ঘটে। পরদিন ২৪ এপ্রিল ডাকসু ও হল সংসদ থেকে ৭ জনকে অন্তর্ভুক্ত করে তদন্ত কমিটি করা হয়। ডাকসুর করা এই তদন্ত কমিটি কমিটি সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমের একাধিক ফুটেজ বিশ্লেষণ করে ২২ জনকে হামলার সাথে সরাসরি সম্পৃক্ততা পেয়েছে।

হামলাকারীদের বিস্তারিত তথ্য ফুটেজসহ আজ ঢাবি প্রশাসনকে দেওয়া হয়েছে। এসময় ডাকসু ভিপি সাদিক কায়েম ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। অপর দিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে প্রো-ভিসি, কোষাধ্যক্ষ এবং সকল হলের প্রোভোস্টগণ উপস্থিত ছিলেন।

ভিসির কাছে তালিকা হস্তান্তর অনুষ্ঠান

ডাকসুর তদন্ত কমিটি বলছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দিতে শাহবাগ থানা পুলিশ অস্বীকৃতি জানানোয় হামলায় জড়িত থাকা সত্ত্বেও এখনো অনেককে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের শনাক্ত করার চেষ্টা করছে ডাকসু।

হামলাকারীদের নাম ও পরিচয়
১. জুনায়েদ আবরার, ২০২২-২৩ সেশন, ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই), সদস্য সচিব, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল শাখা ছাত্রদল 
২. মোহাম্মাদ আলামিন, অপরাধবিজ্ঞান, ২০২২-২৩ সেশন, এফ রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ U-19 হকি টিম সদস্য
৩. শাহ মুহাম্মদ আল রোবায়েত, ২০২৪-২৫, ফিন্যান্স, বিজয় একাত্তর হল, বাসা-রংপুর
৪. হিরা রহমান, ২০২৪-২৫, অর্গানাইজেশ স্ট্রাটেজি এন্ড লিডারশীপ ডিপার্টমেন্ট (ওএসল), জিয়া হল, ধূনট, বগুড়া
৫. মিসবাহ উদ্দিন, ২০১৯-২০, আরবি, যুগ্ম আহ্বায়ক , মুজিব হল হল শাখা ছাত্রদল, বাসা-গোপালগঞ্জ
৬. সৈকত মোরশেদ, সাধারণ সম্পাদক, কবি জসিমউদদীন হল শাখা ছাত্রদল, বাসা-মানিকগঞ্জ 
৭. সানিন সায়েদ, ২০২২-২৩, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং, জহুরুল হক হল, বাসা-হালিশহর, চট্টগ্রাম
৮. সাঈদ হাসান সাদ, ২০২২-২৩, সংস্কৃত, বিজয় একাত্তর হল, যুগ্ম আহ্বায়ক, হল শাখা ছাত্রদল, শরীয়তপুর
৯. ইমাম আল নাসের মিশুক, ২০১৩-১৪, ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই), সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, শহীদুল্লাহ্ হল শাখা ছাত্রদল, বাসা-ময়মনসিংহ
১০. রাতুল, ২০২৪-২৫, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ, জসীমউদ্দিন হল
১১. সাহেল সাইমুম খান রাদিল, ২০২৪-২৫, জাপানিজ স্টাডিজ, সলিমুল্লাহ মুসলিম হল
১২. আশ শামস, ২০২৫-২৬, ইংলিশ ফর স্পিকারস অব আদারস ল্যাংগুয়েজ (ইসোল), বিজয় ৭১ হল, বাসা-পাবনা
১৩. হাদিউল ইসলাম, ২০২০-২১, পদার্থবিজ্ঞান , ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল, হল যুগ্ম আহ্বায়ক, ব্রাহ্মণবাড়িয়া
১৪. সাজ্জাদ হোসেন, ২০১৮-১৯, জিওগ্রাফি, বিজয় একাত্তর হল, হল ভিপি প্রার্থী, বরগুনা
১৫. আল আমিন হৃদয় , ২০২৪-২৫, পদার্থবিজ্ঞান, এফ এইচ হল, পাবনা
১৬. আদনান শাহরিয়ার, ২০২৩-২৪, ইতিহাস, জিয়া হল ছাত্রদল, সদস্য, হল কমিটি, নেত্রকোণা
১৭. সায়েদ ইমাম হাসান অনিক, ২০১৮-১৯, পাবলিক এডমিনিস্ট্রেশন, মুজিব হল, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক, পাবনা 
১৮. তামজিদ, ২০২৪-২৫, ফারসি ভাষা ও সাহিত্য, জহু হল, চরপাড়া, ফরিদগঞ্জ, চাঁদপুর
১৯. অভি রহমান, ২০২৪-২৫, নৃবিজ্ঞান, জহু হল, ফরিদপুর
২০. সাজ্জাদ হোসেন রবিন, ২০২০-২১, পাবলিক এডমিনিস্ট্রেশন , মুহসীন হল, সমাজসেবা সম্পাদক, হল ছাত্রদল, কক্সবাজার
২১. রিজভী আলম, ২০২০-২১, রাষ্ট্রবিজ্ঞান, জিয়া হল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হল শাখা ছাত্রদল, সাতক্ষীরা
২২. জাবের হাসান পার্থ, ২০২২-২৩, সমুদ্রবিজ্ঞান, এফ এইচ হল, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী, হল সংসদ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দাবিসমূহ
তালিকা হস্তান্তর করার সময় ডাকসুর পক্ষ থেকে একাধিক দাবি জানানো হয়েছে। এরমধ্যে রয়েছে-এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে; বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হামলায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে; হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা খরচ বহন করতে হবে; ক্যাম্পাস সাংবাদিকদের সংবাদ সংগ্রহ ও তথ্য প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে প্রশাসনকে সুস্পষ্ট অবস্থান নিতে হবে; রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক আচরণবিধি (Code of Conduct) প্রণয়ন ও তা বাস্তবায়ন করতে হবে; শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা জোরদার করতে হবে।

সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9