জাকসুর উদ্যোগে জাবিতে গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২৫ এপ্রিল ২০২৬, ১১:২৭ PM
জাবিতে গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জাবিতে গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত © টিডিসি ফটো

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর উদ্যোগে Research and Integrated Thoughts Ltd (RIT) এর সহযোগিতায় গবেষণা বিষয়ক “Understanding a Research Paper: Fundamentals of Academic Research” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‎২৫ এপ্রিল( রবিবার) বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং গবেষণার মৌলিক ধারণা ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

‎সেমিনারটি পাঁচটি সেশনে বিভক্ত ছিল। প্রথম সেশনে "গবেষণা প্রবন্ধের সারসংক্ষেপ: কাঠামো, উপাদান ও একাডেমিক যুক্তি" বিষয়ে আলোচনা করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. শিবলুর রহমান।

‎দ্বিতীয় সেশনে "গবেষণা সমস্যা, উদ্দেশ্য ও গবেষণা প্রশ্ন প্রণয়ন" বিষয়ে বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহামম্মদ মাহমুদুল হাসান খান। 

‎তৃতীয় সেশনে "গবেষণা নকশা, পদ্ধতি নির্বাচন ও তথ্য সংগ্রহের কৌশল" বিষয়ে আলোচনা করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB)-এর সহকারী অধ্যাপক ড. মাহমুদুন নাবি।

‎চতুর্থ সেশনে গবেষণায় তথ্য বিশ্লেষণ ও ব্যাখ্যার মৌলিক ধারণা" বিষয়ে উপস্থাপনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আখের আলী।

‎সমাপনী পঞ্চম সেশনে "একাডেমিক লেখালেখি, রেফারেন্সিং মানদণ্ড ও গবেষণা উপস্থাপন" বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. এম. রশিদুল আলম।

‎সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেন, "গবেষণা কেবল উচ্চশিক্ষার একটি আনুষঙ্গিক বিষয় নয়, বরং জ্ঞান উৎপাদন ও সমাজকে এগিয়ে নেওয়ার প্রধান চালিকাশক্তি।"

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশেদুল ইসলাম। তিনি বলেন, "শিক্ষার্থীদের মধ্যে গবেষণার প্রতি আগ্রহ তৈরি করতে পারলেই একটি সৃজনশীল ও বিশ্লেষণী প্রজন্ম গড়ে তোলা সম্ভব।"

‎বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আরআইটি-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড. একরাম উদ্দিন সুমন। এসময় তিনি বলেন, "গবেষণার মৌলিক ধারণা ও পদ্ধতিগত দক্ষতা অর্জন ছাড়া সমসাময়িক বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন।"

‎এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। এসময় তিনি বলেন, "শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করার জন্য এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজন করায় আমরা বদ্ধপরিকর।"

‎অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায় এবং নিবন্ধিত অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতে এ ধরনের গবেষণাভিত্তিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।

ট্যাগ: জাবি
বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081