ঢাবিতে হলে আবাসনের দাবিতে নবীনদের গণস্বাক্ষর কর্মসূচি

২০ এপ্রিল ২০২৬, ০১:০৫ PM
মধুর ক্যান্টিনের সামনে নবীন শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি

মধুর ক্যান্টিনের সামনে নবীন শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আবাসন সংকটের কারণে ভোগান্তিতে পড়া ২০২৫-২৬ সেশনের নবীন শিক্ষার্থীরা দ্রুত হলে বৈধ আসন বরাদ্দের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে। সোমবার (২০ এপ্রিল) সকালে মধুর ক্যান্টিনের সামনে শুরু হওয়া এ কর্মসূচিতে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে, যা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

২০২৫-২৬ সেশনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাকিবুল ইসলাম নকিব বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ে এসেছি এক সপ্তাহ হয়েছে, এখনো হলে থাকতে পারছি না, পড়াশোনা ঠিকমতো করতে পারছি না। যাতায়াতে প্রচুর সময় নষ্ট হচ্ছে এবং বাইরে থাকার ফলে খাবারের কষ্টও হচ্ছে। আমরা আজকে এখানে বসেছি মূলত আমাদের ২০২৫-২৬ সেশনের সব শিক্ষার্থীকে দ্রুততম সময়ের মধ্যে বৈধ সিট প্রদান এবং পরবর্তী সেশনের ক্লাস শুরুর আগেই সিট নিশ্চিত করে নেওয়ার লক্ষ্যে গণস্বাক্ষরের ব্যবস্থা করেছি।’

তিনি বলেন, ‘আমাদের বিগত ক্লাসগুলোয় ১৫ থেকে ২৫ শতাংশ শিক্ষার্থী ক্লাসে উপস্থিত থাকতে পারছে না। শুধু হলগুলোয় এখনো আমাদের সিট বরাদ্দ দেওয়া হয়নি। আমাদের অনেক শিক্ষার্থী বাইরে রয়েছে, বিভিন্ন মেসে রয়েছে, কেউ বাসায় নিয়ে আছে। সেখানে কিন্তু আমাদের অনেক মেয়ে শিক্ষার্থীরা রয়েছে, যারা বাইরে থাকার ফলে সিকিউরিটি পাচ্ছে না। অনেকেই গ্রাম থেকে এসেছে, ঢাকা শহর চেনে না, যার ফলে তাদের অনেক ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে।’

নকিব আরও বলেন, ‘আমরা এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা স্মারকলিপি স্যারের কাছে দিইনি। তবে আজকের এই গণস্বাক্ষর কর্মসূচিতে মাত্র দুই ঘণ্টায় প্রায় ১৩০০ থেকে ১৪০০ জন শিক্ষার্থী স্বাক্ষর দিয়েছে। আমরা পূর্ণ সমর্থন নিয়ে ভিসি স্যারের কাছে স্মারকলিপি প্রদান করব যদি আমাদের দাবিগুলো ঠিকভাবে পালন না করা হয়, পরবর্তী সময়ে আমরা এর চেয়ে বড় কর্মসূচি হাতে নিতে বাধ্য হব।’

ট্যাগ: ঢাবি
গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই ন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলন, দুটি মেশিন জব্দ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ধর্মমন্ত্রী-এলজিআরডি প্রতিমন্ত্রীকে আস্তে কথা বলতে বললেন ডে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9